1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

রামচন্দ্রপুর ওয়ার্ডবাসীর আস্থা, ভালোবাসা ও ভরসার প্রতীক জাহাঙ্গীর মেম্বার

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

মোঃ আবদুল্লাহ বুড়িচং কুমিল্লা।।

কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উঃ ইউনিয়ন পরিষদের রামচন্দ্রপুর ৩নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য মোঃ জাহাঙ্গীর আলম যিনি এলাকাবাসীর কাছে ‘জাহাঙ্গীর মেম্বার’ নামে সুপরিচিত, গত চার বছরে জনসেবা ও উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমে ওয়ার্ডবাসীর আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি এলাকার সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছেন। রাস্তা-ঘাটের উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধাভোগীদের সহায়তা ও বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা এলাকাবাসীর কাছে প্রশংসিত হয়েছে।

স্থানীয়দের মতে, একজন জনপ্রতিনিধির দায়িত্ব পালনের পাশাপাশি মোঃ জাহাঙ্গীর মেম্বার সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ান। যেকোনো সমস্যা বা সংকটে তাঁকে সহজেই কাছে পাওয়া যায়। মানুষের কথা শোনা এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার কারণে তিনি ওয়ার্ডবাসীর কাছে একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য প্রতিনিধি হিসেবে পরিচিতি পেয়েছেন।

এলাকাবাসী জানান, “জাহাঙ্গীর মেম্বার একজন সৎ, নিষ্ঠাবান ও কর্মঠ জনপ্রতিনিধি। তিনি রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকল মানুষের জন্য কাজ করেন। তাঁর নেতৃত্বে ওয়ার্ডে দৃশ্যমান উন্নয়ন হয়েছে এবং মানুষের জীবনমানের ইতিবাচক পরিবর্তন এসেছে।”

শুধু উন্নয়ন নয়, সামাজিক সম্প্রীতি বজায় রাখা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ফলে তিনি কেবল একজন জনপ্রতিনিধি নন, বরং এলাকার একজন অভিভাবক হিসেবেও পরিচিতি লাভ করেছেন।

ওয়ার্ডবাসীর প্রত্যাশা, আগামী দিনেও জাহাঙ্গীর মেম্বারের নেতৃত্বে উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে এবং ৩নং ওয়ার্ড আরও আধুনিক, সুন্দর ও সমৃদ্ধ এলাকায় পরিণত হবে।

স্থানীয়দের ভাষায়, “জাহাঙ্গীর মেম্বার মানেই উন্নয়ন, সততা ও জনসেবা। মানুষের কল্যাণে তাঁর নিরলস প্রচেষ্টা ভবিষ্যতেও এলাকার অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24