1. admin@mhnews24.com : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পাইকগাছায় নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণায় অপপ্রচারের অভিযোগ ইউপি সদস্য পদ প্রার্থী জামিরের রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর স্বকর্মসংস্থান সৃষ্টিতে কম্পিউটার, সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করলেন রাসিক প্রশাসক শ্যামনগরে বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত পরাজিত শক্তি দেশ অস্থিতিশীল করতে পার্শ্ববর্তী দেশ থেকে উসকানি: সিলেটে রিজভী ছয়ফুল্লাকান্দিতে ইয়াবাসহ স্বপ্না গ্রেপ্তার আশাশুনিতে পুলিশের অভিযানে সন্ত্রাসবিরোধী মামলার আসামি চেয়ারম্যন পলাশসহ গ্রেফতার-৫ কচুয়ায় জয়নগর তানজিনা নাহার হক বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে পুনরায় শিক্ষা কার্যক্রম চালুর বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ দিনাজপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন বীরগঞ্জে জমির সীমানা বিরোধে সংঘর্ষ, গুরুতর আহত মেম্বারসহ হাসপাতালে ভর্তি ৭ জন

রামপালে হত্যার হুমকিতে নিরাপত্তার দাবীতে যুবদল নেতা মহিদুলের সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি।

বাগেরহাটের রামপালে যুবদল নেতা ও জুলাই যোদ্ধা মো. মহিদুল ইসলামকে মারপিট ও হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় নিরাপত্তা দাবী করে প্রেসক্লাব রামপাল এ এক সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যুবদল নেতা জুলাই যোদ্ধা মহিদুল ইসলাম জানান, উপজেলার পেড়িখালী ইউনিয়নের সাবেক যুবলীগের সভাপতি ফ্যাসিষ্ট আনিচ মাঝি নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগের সাথে আতাত করে দীর্ঘদিন ধরে অপতৎপরতা চালাচ্ছে। ডেভিড হান্টে অভিযানে আনিচ কে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হলেও জামিনে বেরিয়ে আবারো বেপরোয়া হয়ে উঠেছে। সাতপুকুরিয়া এলাকায় সে একটি বাহিনী গড়ে তুলেছে। প্রভাবশালী এক ব্যাক্তির ছত্রছায়ায় আনিচ মাঝি এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে। ইতিমধ্যে সন্ত্রাসী আনিচ জুলাই যোদ্ধা মহিদুলের উপর ২৫ অক্টোবর রাতে ও ২৬ অক্টোবর সকালে দুই দফা আক্রমণ করে। ওই সময় আহত মহিদুল কে হত্যার হুমকি দিয়ে মারপিট করে। তাকে ঠেকাতে গেলে ভ্যান চালক আব্দুল্লাহ, তার সাথে থাকা সোহেল ও জাকারিয়া আহত হয়। ওই সমায় আনিচ ২ টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ও একটি পানিতে ফেলে নষ্ট করে। মহিদুল জানান, যুবলীগ ক্যাডার আনিস মাঝি একজন পেশাদারি সন্ত্রাসী। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে একটি সন্ত্রাসী দল তাকে আশ্রয় দিচ্ছে। তিনি প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাটের পুলিশ সুপার ও রামপাল থানা পুলিশের নিরাপত্তা দাবী করেছেন। উল্লেখ, বিগত ১৭ বছর রাজপথে থেকে ফ্যাসিষ্ট বিরোধী আন্দোলন সক্রিয় ভূমিকা পালন যুবদল নেতা ও জুলাই যোদ্ধা মহিদুল ইসলাম। গত বছর আওয়ামীলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্যেশ্যে দুটি পা ভেঙ্গে দেয়। বর্তমানে তিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছেন। এ বিষয়ে রামপাল থানার ওসি মো. মাসুদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, খবর পেয়ে গত রাতে ফোর্স পাঠানো হয়েছিল। সন্ত্রাসী আনিচ যতবড় প্রভাবশালী হোক তাকে আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24