
নুর মুহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে মাদক মামলায় মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার করেছে র্যাব ১৫।
র্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র্যাব সুত্রে প্রকাশ ২৩ জুন রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি টিম রামুর রাবার বাগান সংলগ্ন রাজ মহল হোটেলের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড সাজাপ্রাপ্ত এবং দীর্ঘদিন ধরে পলাতক থাকা ওয়ারেন্টভুক্ত শীর্ষ মাদক কারবারি সোনা মিয়া (৪৫) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামি সোনা মিয়া (৪৫) কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের পশ্চিম কুতুবদিয়া পাড়ার মৃত নজির আহমদের ছেলে। সে একজন পেশাদার মাদক কারবারি এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে এবং সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে র্যাব-১৫ এর এই ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।