1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী

রামুর পূর্বাঞ্চলে সেনাবাহিনীর অভিযানে শাহিন ডাকাতের কথিত গানম্যান আশিক তালুকদার আটক, অস্ত্র ও গুলি উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৩৫ বার পঠিত

নজরুল ইসলাম খোকন
টেকনাফ, কক্সবাজার

কক্সবাজারের রামু উপজেলার পূর্বাঞ্চলে পরিচালিত এক বিশেষ অভিযানে কুখ্যাত সন্ত্রাসী ও ডাকাত শাহিন ডাকাতের কথিত ঘনিষ্ঠ সহযোগী এবং ব্যক্তিগত নিরাপত্তারক্ষী (গানম্যান) হিসেবে পরিচিত আশিক তালুকদারকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, অভিযানের সময় আশিক তালুকদারের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় এলজি (লোকাল গান) এবং একে-৪৭ রাইফেলের বেশ কয়েকটি গুলি উদ্ধার করা হয়েছে।

আটক আশিক তালুকদারের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার পাতাবাড়ী এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন এবং শাহিন ডাকাতের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করতেন।

এদিকে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা গেছে, সীমান্তবর্তী অঞ্চলে সক্রিয় বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্যও তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে উদ্ধার হওয়া আলামত ও তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে দেখছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

সেনাবাহিনীর একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আরও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে বিস্তারিত অনুসন্ধান চলছে।

স্থানীয়দের মতে, রামুর পূর্বাঞ্চলে দীর্ঘদিন ধরে সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্রের অবৈধ ব্যবহার নিয়ে জনমনে উদ্বেগ ছিল। সাম্প্রতিক এই অভিযানের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24