1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

রুহিয়ায় ৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার, পলাতক ১

  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৩৭ বার পঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবাসহ মোঃ নজমুল ইসলাম ওরফে সাদ্দাম (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। তবে এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মোঃ শুকরু(৩৫) নামে অপর এক সহযোগী মাদক কারবারি কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। রবিবার (২১ জুন ২০২৬ খ্রিঃ) মাদক উদ্ধারের এই ঘটনায় রুহিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রুহিয়া থানার একটি চৌকস দল শনিবার (২০ জুন) রাতে রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে বাজারের শ্রী সুশেন সরকারের ঝালাইয়ের দোকানের সামনে মাদক বিক্রির প্রস্তুতিকালে নজমুল ইসলাম ওরফে সাদ্দামকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে ৮ পিস কমলা রঙ সদৃশ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক কারবারি শুকরু দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।​গ্রেফতারকৃত নজমুল ইসলাম সাদ্দাম রুহিয়া থানার রাজারামপুর গ্রামের জাভেদ আলী ছেলে। পলাতক আসামি মোঃ শুকরু একই থানার উত্তর বঠিনা গ্রামের আব্দুল হামিদের ছেলে। ​রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদিউজ্জামান জানান, গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে, যার নম্বর- ০৮/৪৬। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে এবং পলাতক আসামিকে গ্রেফতারে জোর তৎপরতা চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24