1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টেকনাফ উপজেলার জেলা প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন আবু মুসা আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে কঠোর বার্তা কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ২০ টাকায় পরীক্ষা, ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২ রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম

রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে গলা কেটে হত্যা, গ্রেফতার ২

  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন, নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় রাজন মিয়া নামে এক চালককে ছুরিকাঘাত ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছিনতাই হওয়া অটোরিকশাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার রূপসী বাগবাড়ি সেতু এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাজন মিয়া তারাবো পৌরসভার রূপসী কাহিনা এলাকার মিলন মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন যুবক যাত্রীবেশে রূপসী স্ট্যান্ড থেকে রাজনের অটোরিকশা ভাড়া করেন। পরে বাগবাড়ি সেতু এলাকায় পৌঁছালে অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে চালকের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় রাজনকে ছুরিকাঘাত ও গলা কেটে রাস্তার পাশে ফেলে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা।

পুলিশ জানায়, ঘটনার পর তারাবো পৌর এলাকার সুলতানা কামাল সেতুতে স্থাপিত চেকপোস্টে তল্লাশির সময় দ্রুতগতিতে অটোরিকশা নিয়ে পালানোর চেষ্টা করেন দুই যুবক। পরে পুলিশ ধাওয়া করে অটোরিকশাসহ তাঁদের আটক করে। পুলিশের দাবি, উদ্ধার হওয়া অটোরিকশাটি নিহত রাজনের।

গ্রেপ্তার দুজন হলেন ফয়সাল মিয়া ও জামাল মিয়া। ফয়সাল রূপগঞ্জের চনপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। অন্যদিকে জামাল নোয়াখালী সদর উপজেলার করিমপুর এলাকার আব্দুল কাদির মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24