1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের কারণে নেত্রকোনা থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে নারিকেল ও সুপারী গাছ সাতক্ষীরায় জাকারিয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার কুমিল্লায় বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার মাদক উদ্ধার রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে জখম, মোটরসাইকেল ভাঙচুর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ তাহিরপুরে খেয়াঘাটে টাকা আদায় বন্ধের ঘোষণায় স্বস্তির প্রত্যাশা সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু কচুয়ায় ২৮ অক্টোবর লগি-বৈটার তাণ্ডবের বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মদনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদশন উদ্বোধনী অনুষ্ঠান কালীগঞ্জে পুলিশ কর্মকর্তা ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার

রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে জখম, মোটরসাইকেল ভাঙচুর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩২ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন
ভ্রাম্যমাণ প্রতিনিধি, নারায়ণগঞ্জ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ), ২৯ অক্টোবর ২০২৬: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে মোবারক হোসেন মোল্লা (৪৫) নামে এক যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। এ সময় তাঁর মোটরসাইকেল ভাঙচুর এবং সঙ্গে থাকা আড়াই লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পূর্বাচল উপশহরের ৩ নম্বর সেক্টর থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গুতিয়াবো এলাকায় বকুলের বাড়ির পাশে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আহত মোবারক হোসেন মোল্লা রূপগঞ্জ সদর ইউনিয়ন যুবদলের সহসভাপতি ও পেশায় ব্যবসায়ী। তিনি রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য শফি উদ্দিন মোল্লার ছেলে। পূর্বাচল উপশহরের ৩ নম্বর সেক্টরে তাঁর মালিকানাধীন একটি বালুর ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে।

অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় দেশীয় অস্ত্র নিয়ে ২০ থেকে ২২ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। একপর্যায়ে তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগে বলা হয়েছে।

পরে স্থানীয় লোকজন আহত মোবারককে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হামলার সময় তাঁর মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং সঙ্গে থাকা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় মোবারক হোসেনের বাবা শফি উদ্দিন মোল্লা বাদী হয়ে রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে গুতিয়াবো এলাকার সবুজ মিয়া (৩৮), কাইয়ুম মিয়া (২২), ফাহিম মিয়া (২৩), হাসান জামিল (২০), রহিম মিয়া (২২), নাদিম মিয়া (২৪), মোরছালিন (২২), আতিকুর রহমান (২৪), হৃদয় মিয়া (২১) ও ফারুক মিয়াসহ (৪০) অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24