1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত জলবায়ু পরিবর্তনের কারণে নেত্রকোনা থেকে ক্রমেই হারিয়ে যাচ্ছে নারিকেল ও সুপারী গাছ সাতক্ষীরায় জাকারিয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার কুমিল্লায় বিজিবির অভিযানে ৫১ লাখ টাকার মাদক উদ্ধার রূপগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে জখম, মোটরসাইকেল ভাঙচুর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২ তাহিরপুরে খেয়াঘাটে টাকা আদায় বন্ধের ঘোষণায় স্বস্তির প্রত্যাশা সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু কচুয়ায় ২৮ অক্টোবর লগি-বৈটার তাণ্ডবের বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সাতক্ষীরায় জাকারিয়া হত্যা মামলার আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার পঠিত

মোঃ আজগার আলী, জেলা প্রতিনিধি, সাতক্ষীরা:
সাতক্ষীরা সদর থানার চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. হুজাইফাকে (২০) গ্রেপ্তার করেছে এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল। বুধবার (২৯ অক্টোবর ২০২৬) দুপুর ২টার দিকে সাতক্ষীরা সদর থানাধীন কাঠালতলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. হুজাইফা সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা এলাকার মো. মিঠুর ছেলে। এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চায়ের দোকানে বিরোধ থেকে হত্যাকাণ্ড
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর ২০২৬ তারিখ রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের কামালনগর পশু হাসপাতাল সংলগ্ন রবিউল ইসলামের চায়ের দোকানে চা খাওয়াকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এ সময় আসামিরা দোকানদার রবিউলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে তার প্রতিবেশী ভাইপো বাপ্পী হাসান এর প্রতিবাদ জানান।
প্রতিবাদ করাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে আসামিরা বাপ্পী হাসানকে মারধর করে এবং ইট দিয়ে তার মাথায় আঘাত করে গুরুতর জখম করে। এ সময় বড় ভাই বাপ্পীকে রক্ষা করতে তার ছোট ভাই ১৯ বছর বয়সী মো. জাকারিয়া খান এগিয়ে আসেন।
অভিযোগ অনুযায়ী, তখন আসামিরা ধারালো চাকু দিয়ে জাকারিয়ার বাম বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত জাকারিয়ার বড় ভাই মো. শাহারিয়ার খান বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত ও আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
অভিযান চালিয়ে গ্রেপ্তার, থানায় হস্তান্তর
এসআরবি-৬, সাতক্ষীরা ক্যাম্পের সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাকারিয়া হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. হুজাইফাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃত আসামিকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এসআরবির এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
সাতক্ষীরায় চাঞ্চল্য সৃষ্টি করা এই হত্যা মামলায় আসামি গ্রেপ্তারের ঘটনায় মামলার পরবর্তী আইনি কার্যক্রমের দিকে নজর রয়েছে স্থানীয়দের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24