1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টেকনাফ উপজেলার জেলা প্রেসক্লাবের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন আবু মুসা আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের ২৩ সদস্যের কার্যকরী পরিষদ ঘোষণা কেশবপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে কঠোর বার্তা কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে ২০ টাকায় পরীক্ষা, ডেঙ্গু-যক্ষ্মা-কলেরা পরীক্ষা ফ্রি কালীগঞ্জে ১৫১ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২ রাতের আঁধারে শিকল কেটে মহিন শেখের ভ্যানগাড়ি চুরি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোঃ সাইফুল ইসলাম

রূপগঞ্জে স্কুলবাসের চাকায় প্রাণ গেল শিশুশিক্ষার্থীর

  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২০ বার পঠিত

মোঃ শিহাব উদ্দিন, নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বাসের চাকায় পিষ্ট হয়ে শাহরিয়ার শায়ন (৮) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল পৌনে চারটার দিকে উপজেলার জলসিঁড়ি আবাসন প্রকল্পে অবস্থিত আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের জলসিঁড়ি শাখায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহরিয়ার শায়ন ঢাকার খিলক্ষেতের বটতলা এলাকার বাসিন্দা সাজু আহমেদের ছেলে। সে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বিতীয় শ্রেণির ‘সি’ শাখার শিক্ষার্থী ছিল।

প্রতিষ্ঠান-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, স্কুল ছুটির পর বাড়ি ফেরার জন্য বাসে ওঠার সময় পা পিছলে নিচে পড়ে যায় শায়ন। এ সময় বাসটি চলতে শুরু করলে সে চাকায় পিষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শায়নের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। শোকবার্তায় প্রতিষ্ঠানটির শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

এ ছাড়া বুধবার সকালে মর্নিং শিফটের অ্যাসেম্বলিতে শায়নের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ জন্য শিক্ষার্থীদের অজু করে পবিত্র অবস্থায় উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24