1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

রূপগঞ্জ সদর ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেন প্রশাসক নুর নবী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪৪ বার পঠিত

নারায়ণগঞ্জ জালে প্রতিনিধি: মাছুম মিয়া
‎
‎ নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় সিসি রাস্তা ও অবকাঠামো উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার রূপগঞ্জ ইউনিয়নের প্রশাসক নুর নবী ভূঁইয়া এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন। রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের অর্থায়নে সকালে পিতলগঞ্জ এলাকায় জাহিদুর রহমানের বাড়ি থেকে জামানের বাড়ি পর্যন্ত সিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। পরে মশুরী এলাকার ঈদগাহর সিঁড়ি নির্মাণ কাজ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট থেকে মেডিকেল ঘাট পর্যন্ত সিসি রাস্তা নির্মাণ কাজেরও উদ্বোধন করা হয়।
‎উদ্বোধনকালে নুর নবী ভূঁইয়া বলেন, এলাকার মানুষের চলাচল সহজ করা এবং অবকাঠামোগত উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ইউনিয়ন পরিষদ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করছে। পর্যায়ক্রমে ইউনিয়নের আরও বিভিন্ন এলাকায় জনসেবামূলক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে।
‎এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুক্কুর মাহমুদ, রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি রফিক ভূঁইয়া, সাধারণ সম্পাদক জিন্নত আলী, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আমির হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য মো. নজরুল ইসলাম, মোঃ শরীফ, মোঃ মামুন, সাইদুর ইসলাম, মোঃ বাচ্চু, মোঃ আল আমিন, ইয়াজুল হক, সংরক্ষিত মহিলা সদস্য হাসনাআরা, সানজিদাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎
‎
‎তাং- ৩০-০৭-২৬ইং
‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24