1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সাভারে দুই নারী মাদক ব্যবসায়ীসহ ৩ জন গ্রেফতার ঠাকুরগাঁও থেকে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী গোদাগাড়ী পৌরসভার সড়ক নির্মাণে ব্যপক অনিয়ম জোহানেসবার্গের ব্র্যাকেনসডাউনে বিশেষ অভিযান: বৈধ কাগজবিহীন বিদেশি নাগরিক আটকের নেপথ্য ও অন্তরালের মানবিক চিত্র মজুরি কমিশন বাস্তবায়নসহ তিন দফা দাবিতে রাজশাহী চিনিকল শ্রমিকদের আন্দোলন আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ মাটির গন্ধে লেখা এক জীবন — জেমস আব্দুর রহিম রানার আত্মজীবনের জীবন্ত ইতিহাস ছাতকে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকি ও ফেসবুকে অপপ্রচারের অভিযোগ সিলেট সীমান্তে ৪৮ বিজিবির কঠোর অভিযান: ৪৬ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ সংসদ ভবনের নিরাপত্তা বলয় ভেদ করে রাজপথ উত্তাল: NEET পরীক্ষার্থীদের আন্দোলন ঘিরে রণক্ষেত্র নয়াদিল্লি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ কক্সবাজার *প্রেস রিলিজ*

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

তারিখ: ০৪ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ।

*কক্সবাজারের আলোচিত কিশোর সুকান্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার।*

মোহাম্মদ হোসাইন, টেকনাফ, কক্সবাজার।

‘বাংলাদেশ আমার অহংকার’ এই স্লোগানকে বুকে ধারণ করে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস, জঙ্গিবাদ, অপরাধ দমন, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব সদা তৎপর ও আপসহীন। দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের মনে আইনপ্রয়োগকারী সংস্থার ভয় জাগিয়ে তুলতে র‌্যাবের এই অগ্রযাত্রা বরাবরের মতোই প্রশংসিত।

এরই ধারাবাহিকতায়, গত ০৩ জুলাই ২০২৬ খ্রিঃ তারিখ আনুমানিক ১৭:১৫ ঘটিকায় র‌্যাব-১৫, কক্সবাজার ব্যাটালিয়ন সদরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর থানাধীন লাবনী বীচ এলাকায় একটি সফল অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে কক্সবাজারের সমিতিপাড়ার আলোচিত কিশোর সুকান্ত হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত অন্যতম পলাতক আসামি হাসেম প্রকাশ মইগ্যা হাসেম (৪৭) কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গত ০২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কক্সবাজারের সমিতিপাড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত সংঘর্ষে অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন এবং সুকান্ত (১৫) নামের এক সেলুন কর্মী কিশোর প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় ০৪ সেপ্টেম্বর ২০২৪ ইং সন্ধ্যায় কিশোর সুকান্ত মৃত্যুবরণ করে। উক্ত নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ঘটনার পর থেকেই বিজ্ঞ আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা মূলে আসামিকে গ্রেফতারে র‌্যাব-১৫ গোয়েন্দা নজরদারি জোরদার করে। গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার সদর মডেল থানাধীন সমিতিপাড়া (বাগান পাড়া), ১নং ওয়ার্ড, কক্সবাজার পৌরসভার বাসিন্দা মৃত নুর আহমদের ছেলে হাসেম প্রকাশ মইগ্যা হাসেম (৪৭)।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতিপূর্বেও মাদক চোরাচালানের গুরুতর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা ও একটি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমনে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে র‌্যাব-১৫ এর এই ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

—-স্বাক্ষরিত—-
আ. ম. ফারুক
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (মিডিয়া)
পক্ষে অধিনায়ক

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24