1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

র‌্যাব-১৫ এর সফল অভিযান: উখিয়ায় দীর্ঘদিনের পলাতক রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২৮ বার পঠিত

আবু মুসা, টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়ায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫ এর অভিযানে মাদক মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মাদক মামলায় ৪ বছরের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামি উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প এলাকায় অবস্থান করছে।

এ তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৫ এর সিপিসি-২ (হোয়াইক্যং ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি চালিয়ে বুধবার (১৫ জুলাই) রাত ৯টা ১০ মিনিটে কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি হামিদ মোস্তফা প্রকাশ ফুক্কা (৩০)। তিনি দিল মোহাম্মদের ছেলে এবং কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-৪৬ (ব্লক-বি, সাব ব্লক-বি/হিল-১০, এফসিএন-১৭০৭৪১), উখিয়া, কক্সবাজারের বাসিন্দা।

র‌্যাব-১৫ জানায়, গ্রেপ্তারকৃত সাজাপ্রাপ্ত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24