
লালমনিরহাট প্রতিনিধি :রাইসুল সরকার
“লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ” এবং “এক দেশ এক QR, লেনদেনে BANGLA QR”—বাংলাদেশ ব্যাংকের এই মূল প্রতিপাদ্য ও নির্দেশনায় পূবালী ব্যাংক পিএলসি সারাদেশ ব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের অংশ হিসেবে লালমনিরহাটের সাপ্টিবাড়িতে ৩ দিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেছে। পূবালী ব্যাংক পিএলসি লালমনিরহাট শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি লালমনিরহাট শাখার ব্যবস্থাপক মধু বাবু রায়, আদিতমারী শাখার শাখা ব্যবস্থাপক মোঃ আখতারুজ্জামান, বরবাড়ী শাখার শাখা ব্যবস্থাপক দুলাল চন্দ্র রায়, লালমনিরহাট শাখার প্রিন্সিপাল অফিসার আবু আতিক ইমতিয়াজ আহমেদ এবং জুনিয়র অফিসার তাপস কুমার রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন সাপ্টিবাড়ী হাট ইজারাদার কমিটির সভাপতি ও ব্যবসায়ী আব্দুল মোনায়েম সিদ্দিক মিলন, সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সাইফুল ইসলাম মন্ডল, সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আব্দুল খালেক, সাপ্টিবাড়ী রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মোঃ ইনছানুল কবীরসহ এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীবৃন্দ।