1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার মুল আসামিদের গ্রেফতার ও ফাসির দাবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৮ বার পঠিত

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।

গাইবান্ধা সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়ন শিবিরের সভাপতি সাইফুল্লাহ বারীকে হত্যার প্রতিবাদ জানিয়ে মুল আসামী গ্রেফতার ও ফাসির দাবিতে মানববন্ধন করা হয়েছে হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সাড়ে ১১ টার দিকে দিকে সাঘাটাবাসীর আয়োজনে সাঘাটা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত শিবির নেতা সাইফুল্লাহ ও আহত শিবির কর্মী সালাউদ্দিনের পরিবার, আত্মীয়স্বজন এবং উপজেলা জামায়াত – ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেয়।
‎মানববন্ধনে নিহত সাইফুল্লাহ বারীর বড় ভাই ফারুক আজম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাঘাটা উপজেলা সভাপতি সাজেদুর রহমান এবং বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক সরকার বক্তব্য দেন।

নিহত শিবির নেতা সাইফুল্লাহর বড় ভাই ‎ফারুক আজম বলেন,আমার ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই। যারা এ ঘটনায় জড়িত, তাদের সবাইকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

‎উপজেলা শিবিরের উপজেলা সভাপতি সাজেদুর রহমান বলেন,সাইফুল্লাহ বারী আমাদের একজন নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন। প্রকাশ্যে সংঘটিত এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। আমরা অবিলম্বে পলাতক আসামিদের গ্রেপ্তার এবং জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

‎বক্তারা আরও বলেন, প্রকাশ্যে সংঘটিত এ হত্যাকাণ্ড এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। মামলার কয়েকজন আসামি এখনও পলাতক থাকায় নিহতের পরিবার ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কিত। মানববন্ধন থেকে দ্রুত তদন্ত সম্পন্ন করে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

আগের ঘটনা

‎উল্লেখ্য, গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চারমাথা এলাকায় প্রকাশ্যে ছুরিকাঘাতে নিহত হন ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বেলা পৌনে ৩টার দিকে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল ও তার সহযোগীরা তার ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করেন।

‎ঘটনার পর একই রাতে জেলা যুবদলের পক্ষ থেকে মোখলেছুর রহমান মুকুলকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রাথমিক সদস্য পদসহ বহিষ্কার করা হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ জনতা তার বাড়িতে অগ্নিসংযোগ করে। পরবর্তীতে রাজধানী ঢাকাসহ গাইবান্ধায় ইসলামী ছাত্রশিবির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করে। সোমবার (২২ জুন) বাদ আসর গাইবান্ধার তিন সংসদ সদস্য ও ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতিসহ বিপুল পরিমান নেতাকর্মীর উপস্থিতে বোনারপাড়া সরকারি আজহার আলী স্কুল মাঠে সাইফুল্লাহ বারীর জানাজা শেষে বোনারপাড়া সরকারি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়৷ নিহতের পিতা বাদী হয়ে এ হত্যার ঘটনায় ৬ জনের নাম উলেখ্য ও ১০/১৫ অজ্ঞাত নামে সাঘাটা থানা হত্যা মামলা দাযের করেন। এঘটনায় যুবদল নেতাসহ তিন জন গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24