1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

শ্বাশুড়িকে মা ভাবাটা বোকামি তাছলিমা আক্তার মুক্তা

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

শ্বাশুড়িকে মা ভাবাটা সত্যি কি তাই বোকা ?
মা সেজে শ্বাশুড়িরা সারাজীবন দেয় ধোকা।
মা কেবল সন্তানের জন্য জান্নাতের ফুল ,
হাজারো দোষ সন্তান করলে শুধরে দেয় ভুল।
দশমাস দশদিন পেটে ধরে যে ছেলের দেয় জন্ম
সেই ছেলেটা ঋণ শুধ করতে করে বহু কর্ম ।
ছেলেটা বেশ ভালোই থাকে বিয়ে করার আগে ,
বিয়ের পরে কি জানি মা’য় শত্রু ভাবেন রাগে।
ঘরের ছেলে বিয়ে করে বউ আনবে ঘরে
অতি উৎসাহে বউ এনে মন খারাপ কেন করে ?
বউ আনলে ছেলে যদি পর করারই ইচ্ছে হয়
বউ আনার দরকারটা কি আইবুড়োতে জীবন জয়।
পরের বাড়ির রাজরানিকে মিথ্যা অভয় দিয়ে
ঘরে এনে নির্যাতন করো কিছু না কিছু নিয়ে ।
ভেবেছেন কি এই মেয়েটা আরেক মায়ের কলিজার ধন ,
আপনার মতোই পেটে ধরে লালন করে সারাজীবন।
পরের মেয়েকে কষ্ট দেবার মন মানুষিকতা করেন দূর
তবেই ছেলেরা সুখী হবে আসবে আবার নতুন ভোর।
বউকে একটু ভালোবাসলেই সংসারটায় আসে সুখ,
পরের মেয়েকে নির্যাতন করা শ্বাশুড়িদের প্রধান রোগ।
বউয়ের মনটা ভেঙে চুরে সংসারে চাইলে শান্তি ,
কখনো তা সম্ভব না, এটা বোকামি আর ভ্রান্তি।
বউদের যদি মেয়ে ভাবেন মা হয়ে উঠেন শ্বাশুড়ি
বউরা তখন বাধ্য হয়ে আপন ভাবত শ্বশুর বাড়ি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24