1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

শ্রীপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির গ্রাহক সেবা মাস উদ্বোধন

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত

শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের শ্রীপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাওনা শাখার উদ্যোগে গ্রাহক সেবা মাস উদ্বোধন হয়েছে। শনিবার (৪ জুলাই) সকাল ১০টায় শাখা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে গ্রাহকদের উন্নত, দ্রুত ও শরিয়াহভিত্তিক ব্যাংকিং সেবা নিশ্চিতকরণ এবং সেবার মানোন্নয়নের উপর গুরুত্বারোপ করা হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মাওনা শাখার ব্যবস্থাপক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে এবং শ্রীপুর পৌর জামায়াতের সেক্রেটারি মো. আবুল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর উপজেলা শাখার সেক্রেটারি ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীপুর পৌর শাখার আমীর ডা. মো. আনিসুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থা সুদমুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। গ্রাহকদের আস্থা ও বিশ্বাসই একটি আর্থিক প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ। তাই গ্রাহকদের সর্বোচ্চ আন্তরিকতা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সেবা প্রদান নিশ্চিত করতে হবে।

বিশেষ অতিথি ডা. মো. আনিসুজ্জামান বলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জন করেছে। গ্রাহকদের চাহিদা ও প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্য রেখে সেবার পরিধি ও মান আরও উন্নত করার আহ্বান জানান তিনি।

এ সময় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য হাফেজ মো. আইয়ুব আলী, পিয়ার আলী কলেজের সহকারী অধ্যাপক ও শ্রীপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ড. মো. হারুন অর রশিদ মোল্লা, গোসিঙ্গা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আতাউল হক, শ্রীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মো. আব্দুর রউফ এবং শ্রীপুর শের-ই-বাংলা কলেজের অধ্যক্ষ মো. আমিরুল ইসলাম।

গ্রাহকসেবার মানোন্নয়ন, আমানত সংগ্রহ, বিনিয়োগ কার্যক্রম সম্প্রসারণ এবং আধুনিক ডিজিটাল ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধরনের গ্রাহক সেবা কার্যক্রম ব্যাংক ও গ্রাহকের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান ব্যবস্থাপক মুহাম্মদ নজরুল ইসলাম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24