1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

সমাজ পরিবর্তনে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে-এ্যাডঃ শাহাদাৎ

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৬ বার পঠিত

আমির হোসেন, ঝালকাঠিঃ ঝালকাঠিতে সমাজ পরিবর্তন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে রাজনৈতিক নেতৃত্বের সততার গুরুত্ব তুলে ধরেছেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. শাহাদাৎ হোসেন। তিনি বলেছেন, ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেতারা সৎ থাকলে এবং পুলিশ ও গণমাধ্যমের কাজে কোনো ধরনের অনৈতিক হস্তক্ষেপ না করলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

রোববার বিকেলে ঝালকাঠি কলেজ রোডে ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে নবগঠিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, দলীয় পরিচয় ব্যবহার করে কেউ মাদক ব্যবসা, চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে সাংবাদিকদের উচিত নির্ভয়ে তাদের মুখোশ উন্মোচন করা এবং পুলিশ প্রশাসনের উচিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া। তবে অপরাধীদের রক্ষায় যদি রাজনৈতিক প্রভাব খাটানো হয়, তাহলে নতুন বাংলাদেশ গঠনের প্রত্যাশা পূরণ হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সৃজনশীলতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখতে হবে। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য এবং মূলধারার গণমাধ্যমের সংবাদকে এক করে না দেখার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য দেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ হোসেন, দেশবাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এস. এম. মিজানুর রহমান, কবি ও লেখক আল আমিন বাকলাই, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ধর্মবিষয়ক সম্পাদক মো. খলিলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ ও জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক গিয়াস সরদার দীপু।

ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান মুবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেসবাহ উদ্দিন খান রতন, আইসিটি সম্পাদক দিবস তালুকদার, প্রচার সম্পাদক বীথি শর্মা বণিক ও সদস্য আজিজুর রহমান বশির।

অনুষ্ঠানের শুরুতে অতিথি ও ক্লাবের সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। পরে নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24