1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাংবাদিকতায় তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ ও দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

সাংবাদিকতায় তথ্য অধিকার আইন-২০০৯-এর ব্যবহার ও প্রয়োগবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা, দর্পণ টিভির ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন তানভির রাজা চৌধুরী এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মহসিন হাবীব সবুজ।হ

অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান এবং দৈনিক বাংলাদেশ সমাচারের যুগ্ম সম্পাদক মমিনুর রশীদ শাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্পণ টিভির মাহমুদুল হক এবং বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার যুগ্ম মহাসচিব আবেদ আলী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহসিন মুন্সি।

অনুষ্ঠানের শুরুতে দায়িত্ব পালনকালে নিহত ও প্রয়াত সাংবাদিকদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রশিক্ষণ পর্বে প্রধান অতিথি মমিনুর রশীদ শাইন তথ্য অধিকার আইন-২০০৯-এর বিভিন্ন দিক, সাংবাদিকতায় এ আইনের গুরুত্ব, তথ্য প্রাপ্তির প্রক্রিয়া এবং অনুসন্ধানী সাংবাদিকতায় এর কার্যকর ব্যবহারের বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ প্রদান করেন।

তিনি সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য সংগ্রহে তথ্য অধিকার আইন ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত দর্পণ টিভি ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ ও প্রতিনিধি সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24