1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

সাংবাদিকের ওপর হামলা মানে সত্যের কণ্ঠরোধের অপচেষ্টা

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক চেতনায় মুক্তিযোদ্ধা পত্রিকা
গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দার সঙ্গে জানাচ্ছি যে, আমাদের কুমিল্লা জেলা বুড়িচং–ব্রাহ্মণপাড়া বিশেষ প্রতিনিধি মো. কিবরিয়া কাহান-এর ওপর নৃশংস হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।

অভিযোগ উঠেছে, মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে ক্ষুব্ধ দুর্বৃত্তরা তাঁর ওপর এই হামলা চালিয়েছে। বর্তমানে তিনি গুরুতর আহত অবস্থায় বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

একজন সাংবাদিক যখন সমাজের অন্যায়, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কলম ধরেন, তখন তিনি শুধু একটি সংবাদ লেখেন না—তিনি সমাজকে অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করেন। সেই দায়িত্ব পালন করতে গিয়ে যদি তাঁকে হামলার শিকার হতে হয়, তবে তা শুধু একজন সাংবাদিকের ওপর নয়, সত্য, ন্যায়বিচার এবং স্বাধীন গণমাধ্যমের ওপর আঘাত।

আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি।

আমরা আহত সহকর্মী মো. কিবরিয়া কাহান-এর দ্রুত সুস্থতা কামনা করছি এবং তাঁর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি।

মনে রাখতে হবে—সত্যকে সাময়িকভাবে ভয় দেখানো যায়, কিন্তু কখনো থামিয়ে রাখা যায় না। সাংবাদিকের কলমকে হামলা, হুমকি কিংবা ভয়ভীতি দিয়ে স্তব্ধ করা সম্ভব নয়। সত্যের পথচলা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24