1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

সাতক্ষীরায় ছাত্রশিবিরের ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল

  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মো:আল আমিন হোসেন
প্রকাশিত: সোমবার,
৩ আগস্ট, ২০২৬,
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতক্ষীরা শহর শাখার উদ্যোগে ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে ‘জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা সদর উপজেলার বাবুলিয়া ফুটবল ময়দানে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। রোমাঞ্চকর এই খেলায় সাতক্ষীরা শহর শাখার অন্তর্গত সদর পূর্ব থানা ফুটবল একাদশ এবং স্কুল বিভাগ মুখোমুখি হয়। ৪০ মিনিটের নির্ধারিত সময়ের খেলায় স্কুল বিভাগকে ২-০ গোলে পরাজিত করে সদর পূর্ব থানা একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় রানার্সআপ হয় স্কুল বিভাগ।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও সাতক্ষীরা শহর শাখার সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মোঃ নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী।

প্রধান অতিথির বক্তব্যে হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ আমাদের প্রেরণার উৎস। তাঁদের স্মৃতিকে হৃদয়ে ধারণ করে এক বৈষম্যহীন ও স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তরুণ সমাজকে প্রস্তুত হতে হবে। খেলাধুলা তরুণদের যেমন শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে, তেমনি শৃঙ্খলা ও ভ্রাতৃত্ববোধ শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শহীদদের স্বপ্নের একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজকে সততা, দক্ষতা ও নৈতিকতার সাথে একযোগে কাজ করে যেতে হবে।”

খেলা শেষে তিনি বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার তুলে দেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক আরিফ বিল্লাহ, অর্থ সম্পাদক হাফেজ আনিসুর রহমান, সমাজসেবা ও ফাউন্ডেশন সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক মোঃ ওয়ালীউল্লাহ, প্রকাশনা ও স্কুল কার্যক্রম সম্পাদক মোঃ মাসুদুজ্জামান, এইচআরডি, পাঠাগার, ব্যবসায় শিক্ষা ও ছাত্রঅধিকার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, আইন ও আন্তর্জাতিক সম্পাদক মোঃ আকবর হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ হাসানুল বান্না এবং সহকারী এইচআরডি সম্পাদক হাফেজ রাসেল হুসাইনসহ বিভিন্ন থানার সভাপতি ও সেক্রেটারিবৃন্দ।

সাতক্ষীরা ভ্রমণ গাইড

উক্ত ম্যাচে ম্যাচ পরিচালকের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের কলেজ কার্যক্রম, মিডিয়া ও তথ্য সম্পাদক মোঃ মাসুদ রানা। সহকারী লাইন্সম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মাদ্রাসা ও দাওয়াহ সম্পাদক মোঃ শাহনেওয়াজ এবং সদর উত্তর থানা সেক্রেটারি আবু তাহের।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24