1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের ৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের ৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় পার্টি সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে শহরের উকিলপাড়াস্হ প্রেসক্লাবের হলরুমে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক চান মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক গোলাম হোসেন অভির সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান সমছু।

আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে রাখেন সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক নজীর হোসেন মাষ্ঠার,সদস্য বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জহিরুল ইসলাম, সদস্য সাইদুল ইসলাম,আব্দুল মতিন,শওকত মিয়া,আব্দুর রহমান দয়াল,কাবের হোসেন,শ্রমিক নেতা ফারুক আহমেদ,আব্দুল ছালিক মিলন তালুকদার সামছুজ্জামান,সাব্বির আহমদ,আমির হোসেন,নুর মিয়া,আবুল কাশেম,তহুর মিয়া,নুরুল ইসলাম,মাসুদ রানা,ছাএনেতা মোজাম্মেল হক রানা প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম সমছু বলেন স্বাধীনতার ৫৪ বছরে অনেক দল রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে কিন্ত জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের দীর্ঘ নয়বছরের শাসনামলে উপজেলা বিকেন্দ্রীকরনের মাধ্যমে তৃণমূল পযার্য়ে উপজেলা পরিষদ নির্বাচন ব্যবস্হা চালু করে সাধারন জনগনের সরাসরি ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করে গ্রাম পর্যায়ে শিক্ষা স্বাস্হ্য,বাসস্হান ও যোগাযোগ ব্যবস্হার বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছিল। আমাদের নেতার মৃত্যুতে দেশের যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা কোনদিন পূরন হবার নয়।

প্রধান বক্তার বক্তব্যে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এ্যাডভোকেট নাজমূল হুদা হিমেল বলেন আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের দীর্ঘ নয়বছরের শাসনামল ছিল বাংলাদেশের ইতিহাসে স্বর্ণযুগ। তিনি বলেন দেশে বর্তমানে আইনের শাসন নেই,দেশে প্রতিটি দল স্বাধীনভাবে তাদের গনতান্ত্রিক চর্চা করার সুযোগ নেই। আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদ দেশে বিকেন্দ্রিকরণের মাধ্যমে প্রাদেশিক সরকার গঠনের পরিকল্পনা হাতে নিয়েছিলেন। তিনি আরো বলেন,দলের বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে প্রতিটি দলকে মুক্তভাবে দেশে রাজনীতি করার সমান সুযোগ প্রদানের জন্য সরকারের নিকট দাবি জানান।

পরিশেষে পল্লীবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
১৪.০৭.২০২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24