1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

সিংড়ায় প্রাথমিক বৃত্তিতে নজর কাড়ল আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

কামাল পাশা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার ২নং ডাহিয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম আয়েশের আয়েশ সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও বিদ্যালয়টির দুই শিক্ষার্থী ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে এলাকাজুড়ে আনন্দের আবহ সৃষ্টি করেছে।

এবারের বৃত্তি পরীক্ষায় বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে আহসান আলী। সে আয়েশ পশ্চিমপাড়ার বাসিন্দা এবং উপজেলার বামিহাল রহমত ইকবাল অনার্স কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মো. হানিফুর রহমানের ছেলে।

অন্যদিকে সাধারণ গ্রেডে বৃত্তি অর্জন করেছে মোছা. জান্নাতুল। সে আয়েশ মাঠপাড়ার বাসিন্দা এবং স্থানীয় ওয়ার্কশপ ব্যবসায়ী মো. আনোয়ার হোসেনের মেয়ে।

প্রত্যন্ত গ্রামের একটি বিদ্যালয় থেকে এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। এলাকাবাসীর মতে, সীমিত সম্পদের মধ্যেও সঠিক দিকনির্দেশনা, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দীপালী খাতুন বলেন, আমাদের বিদ্যালয়টি একটি প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত। এখানে শহরের মতো আধুনিক সুযোগ-সুবিধা না থাকলেও শিক্ষার্থীদের মেধা ও শিক্ষকদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। নিয়মিত পাঠদান, শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম এবং অভিভাবকদের সচেতনতার ফলেই আজকের এই সাফল্য এসেছে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, এই অর্জন আয়েশ গ্রামের অন্যান্য শিক্ষার্থীদেরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও এই সাফল্যের ধারা অব্যাহত রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24