1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

সিংড়ায় ১৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা মিথ্যা ও বানোয়াট : বিএনপি নেতার সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৪ বার পঠিত

কামাল পাশা,সিংড়া (নাটোর) প্রতিনিধি:
​নাটোরের সিংড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মামুনকে মারপিট ও ১৭ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের দাবিকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও সাজানো নাটক বলে দাবি করেছেন বিএনপি নেতা মোঃ জয়নাল আবেদীন।

​বুধবার (৮ জুলাই) বিকাল ৪টায় সিংড়া মাদ্রাসা মোড় এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এই দাবি করেন। জয়নাল আবেদীন সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী।

​সংবাদ সম্মেলনে বিএনপি নেতা জয়নাল আবেদীন বলেন, গত ৫ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে গণঅধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মামুন ফেসবুক লাইভে এসে সিংড়া বাজারের ‘মেসার্স জাকির ট্রেডার্স’-এর স্বত্বাধিকারী জাকির হোসেনের কাছ থেকে টাকা লেনদেনের যে দাবি করেছেন, তা সম্পূর্ণ অসত্য।

​তিনি আরও জানান, ব্যবসায়ী জাকির হোসেন নিজেই নিশ্চিত করেছেন যে গত ২ থেকে ৩ মাসের মধ্যে মামুনের সাথে তাঁর কোনো টাকার লেনদেন হয়নি, যার অডিও রেকর্ড জয়নাল আবেদীনের কাছে সংরক্ষিত রয়েছে। এমনকি জাকির ট্রেডার্সের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, উক্ত তারিখে সেখানে কোনো টাকা লেনদেন তো দূরের কথা, অভিযোগকারী মামুনের কোনো উপস্থিতিই ছিল না।

​আসন্ন শেরকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে জনগণের পাশে থেকে সেবামূলক কাজ করে আসছেন। আগামী নির্বাচনে তাঁর জনপ্রিয়তা ও অবস্থান নষ্ট করতে এবং তাঁকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে প্রতিপক্ষ গ্রুপ তাঁকে ও তাঁর লোকজনকে জড়িয়ে এই মিথ্যা নাটক সাজিয়েছে। তিনি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

​সংবাদ সম্মেলনে শেরকোল ইউনিয়ন বিএনপির স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24