1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

সিলেটের দিকে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

মোঃ আব্দুর রব : নিজস্ব প্রতিনিধি সিলেট

কয়েক ঘণ্টার মধ্যেই সিলেটেসহ দেশের বিভিন্ন জেলায় হতে পারে চলতি বছরের তৃতীয় বৃষ্টি বলয়, যেটির নাম দেওয়া হয়েছে ‘ধারা’।

৫ জুলাই থেকে আগামী এক সপ্তাহ এই বৃষ্টি বলয় স্থায়ী হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

৪ জুলাই বিকেল পৌনে পাঁচটার দিকে নিজেদের ফেসবুক পেইজে এক পোস্টে এ তথ্য জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাস নিয়ে কাজ করা ‘বাংলাদেশ ওয়েদার অবজারবেশন টিম লিমিটেড’।

সংস্থাটি তাদের পোস্টে লিখেছে, ‘জুলাইয়ের ৫ তারিখের মধ্যে দেশে প্রবেশ করতে পারে নতুন বৃষ্টি বলয় ‘ধারা’। যা পর্যায়ক্রমে চলতে পারে জুলাইয়ের ১৩ তারিখ পর্যন্ত।

আরও জানানো হয়েছে, আসন্ন এই বৃষ্টি বলয় সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে চট্টগ্রাম বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগে।

মাঝারি সক্রিয় থাকতে পারে খুলনা ও ঢাকা বিভাগে। তুলনামূলক কম সক্রিয় থাকতে পারে রংপুর ও রাজশাহী বিভাগে।

তবে বৃষ্টি বলয় ‘ধারা’ কতটা শক্তি নিয়ে দেশে প্রবেশ করতে পারে, সে ব্যাপারে কিছু জানায়নি ওয়েদার অবজারবেশন টিম।

প্রতিষ্ঠানটি শুধু জানিয়েছে, ‘শিগগিরই এর বিস্তারিত আপডেট করা হবে।

এর আগে গত ১৩ থেকে ১৭ মার্চের মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে সক্রিয় ছিল বছরের প্রথম বৃষ্টি বলয় ‘গোধূলী’।

এটি বেশি সক্রিয় ছিল সিলেট ও ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগের উত্তর–পূর্বাংশ এবং চট্টগ্রাম বিভাগের উত্তরাঞ্চলে।
এর প্রভাবে জেলাগুলোতে দফায় দফায় ঝড়-বৃষ্টি হয়।

এরপর গত ২৫ এপ্রিল দেশে ধেয়ে আসে শক্তিশালী বৃষ্টি বলয় ‘ঝুমুল’। যার প্রভাবে ৭ মে পর্যন্ত টানা ১২ দিন দেশের অধিকাংশ জেলায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখী ঝড়সহ বজ্রবৃষ্টি হয়।

দুটি বৃষ্টি বলয়েরই আভাস দিয়েছিল বাংলাদেশ ওয়েদার অবজারবেশন টিম লিমিটেড।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ৪ জুলাই মধ্যরাতের মধ্যে দেশের ৮ অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে।

৪ জুলাই দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।

পূর্বাভাসে আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া জানান, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24