
লুৎফুর রহমান সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের ইতিহাস, ঐতিহ্য ও গ্রামীণ সংস্কৃতির এক অনন্য পরিচয় হলো ঐতিহ্যবাহী কুস্তিখেলা। আমাদের এই সমৃদ্ধ ঐতিহ্যকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে সুনামগঞ্জে আয়োজন করা হচ্ছে বর্ণাঢ্য কান্ট্রিগেমস-২০২৬।
সবকিছু ঠিক থাকলে আগামী ১২ ডিসেম্বর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সুনামগঞ্জ সফরে আসবেন এবং উপভোগ করবেন আমাদের প্রাণের ঐতিহ্যবাহী ক্রীড়া উৎসব।
এই আয়োজনকে উৎসবমুখর, সুশৃঙ্খল ও সফল করতে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, সুনামগঞ্জ জেলার সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম নুরুল, কলিম উদ্দিন মিলন, এম কায়সর আহমেদ ও কামরুজ্জামান কামরুলসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অংশগ্রহণে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।