1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মৃত গাজী আব্দুল খালেকের দাফন সম্পন্ন জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষকের পুরষ্কার গ্রহন করলেন দিনাজপুর জেলা জামায়াতের আমীর ড. এনামুল হক ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার

সুভারকুটি কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পঠিত

মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রাম সদর উপজেলার সুভারকুটি কেন্দ্রীয় জামে মসজিদের ছাদ ঢালাই নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) সকালে উপজেলার হলোখানা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সুভারকুটি কেন্দ্রীয় মসজিদটির আনুষ্ঠানিকভাবে ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়। এ উপলক্ষে স্থানীয়ভাবে এক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিব, হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজা, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব উমর ফারুক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ও সুভারকুটি কৃতি সন্তান আশিকুর রহমান আশিক, ইসলামী ব্যাংকের কর্মকর্তা আব্দুর রহমান, মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আমজাদ হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মসজিদের নির্মাণকাজ দ্রুত, সুষ্ঠু ও মানসম্মতভাবে সম্পন্ন করতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। তারা ধর্মপ্রাণ মুসল্লি ও এলাকার বিত্তবানদের মসজিদের নির্মাণকাজে সার্বিক সহযোগিতার আহ্বান জানান।

এ সময় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর উপস্থিতিতে মসজিদের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24