
আব্দুল্লাহ আল মামুন হরিণাকুন্ডু সংবাদদাতা,
হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপনের* সরাসরি তদারকি ও কঠোর নজরদারির মধ্য দিয়ে উপজেলায় শুরু হয়েছে এইচএসি পরীক্ষা ২০২৬। প্রথম দিনই পরীক্ষা কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল সন্তোষজনক। উপজেলায় মোট ৩টি পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হয়েছে:1. হরিণাকুন্ডু সরকারি লালনশাহ কলেজ, 2.হরিণাকুন্ডু সালেহা বেগম মহিলা ডিগ্রী কলেজ 3.হরিণাকুন্ডু গার্লস হাই স্কুল, কেন্দ্র ঘুরে জানা গেছে, এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৮৫৩ জন। এর মধ্যে অনুপস্থিত ছিলেন ২২জন* শিক্ষার্থী।
শাখা ভিত্তিক পরীক্ষার্থীর হিসাব:
– জেনারেল শাখা ৭২৪ জন
– মাদ্রাসা শাখা ৬৬ জন
– কারিগরি ভোকেশনাল শাখা ৬৩ জন
পরীক্ষার প্রথম দিন সকালে ইউএনও প্রদীপ্ত রায় দীপন তিনটি কেন্দ্রই পরিদর্শন করেন। এসময় তিনি পরীক্ষার হল ঘুরে দেখেন এবং দায়িত্বরত শিক্ষক ও আইনশৃঙ্খলা বাহিনীকে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করার কড়া নির্দেশনা দেন।
পরিদর্শনকালে ইউএনও বলেন, শিক্ষার্থীরা যেন ভয়ভীতি ছাড়া সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। প্রশাসন সার্বক্ষণিক মনিটরিং করছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।