1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ প্রশাসনিক স্বচ্ছতা ও উন্নয়নে বদলে যাচ্ছে তানোর: ইউএনও নাঈমা খানের সাফল্য হাউসকিপার থেকে এইচটিসি লোকাল ৬-এর ভাইস প্রেসিডেন্ট: মেরি রিচার্ডের অনুপ্রেরণাদায়ক যাত্রা নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে ডলি পার্টনের স্মরণে গোলাপি আলোকসজ্জা সেকাকাস পুলিশের লেফটেন্যান্ট টমাস ‘টিজে’ মালাঙ্কার মৃত্যু কানাইঘাটে কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত যুবক আটক লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা অভিযোগ ও হত্যার হুমকি লামায় ৫০ শয্যার হাসপাতালে দেড় লাখ মানুষের চাপ দেশের জন্য কাজ—জামায়াতে ইসলামীর পরিচ্ছন্নতা উদ্যোগ

হাঁস নিয়ে বিরোধের জেরে কচুয়ায় সংঘর্ষ: বৃদ্ধ নিহত, আহত ৩

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ৬২ বার পঠিত

​নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)।

বাগেরহাটের কচুয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বেদার মল্লিক (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছেলে, স্ত্রী ও পুত্রবধূ আহত হয়েছেন। সংঘর্ষের পর অভিযান চালিয়ে পুলিশ নারীসহ তিনজনকে আটক করেছে।

​রবিবার (২২ আগস্ট) রাত আনুমানিক সাড় ৯টার দিকে উপজেলার ৬ নম্বর রাড়িপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর ভান্ডারখোলা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশী কাউসারের স্ত্রী রেহানার গৃহপালিত হাঁসকে কেন্দ্র করে বেদার মল্লিকের পরিবারের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে একই এলাকার হায়দার মল্লিকের স্বজনরা লাঠি ও দরজার কাঠের খণ্ড নিয়ে বেদার মল্লিক ও তার পরিবারের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এতে বেদার মল্লিক, তার স্ত্রী হালিমা বেগম (৫৮), ছেলে কাইয়ুম মল্লিক (২৬) ও পুত্রবধূ সুমি (২১) গুরুতর আহত হন।

​আহতদের দ্রুত উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বেদার মল্লিককে মৃত ঘোষণা করেন। কাইয়ুম মল্লিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বাকি দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

​ঘটনার পরপরই কচুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে হামলায় জড়িত অভিযোগে রমজান (২৩), লামিয়া (১৯) ও ফাতেমা (৪৫) নামের তিনজনকে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে।

​কচুয়া থানার পুলিশ জানায়, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আয়শা সিদ্দিকা বুলু নিজস্ব সংবাদদাতা

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24