1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

২৭টি বিয়ের কথা এই সময়ে কল্পনা করতে পারেন?

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৫৩ বার পঠিত

ডেক্স রিপোর্ট
মেয়েটির বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদে বলে জানা গেছে। তার ২৭তম স্বামীর দাবি, প্রতারণার মাধ্যমে সে ২৭টি বিয়ে করেছে। মেয়েটির নাম অনামিকা রয়। সে এসএসসি পাস এবং একটি নার্সিং কোর্স করেছে। কিন্তু নিজেকে সে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করা ডাক্তার, বিসিএস ক্যাডার এবং অক্সফোর্ডে পিএইচডি করতে যাওয়া শিক্ষার্থী হিসেবে পরিচয় দেয়।
মেয়েটি হিন্দু ধর্মাবলম্বী। তবে সে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেয়। ভালোবেসে ইসলাম গ্রহণ করেছে বলে দাবি করে এবং নিজের নাম রেখেছে ফারিয়া জান্নাত সুভা। এই পরিচয়ের মাধ্যমে সে অনেকের সহানুভূতি অর্জন করেছে বলে অভিযোগ রয়েছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে বিসিএস ক্যাডার এমন অনেকেই তার প্রতারণার শিকার হয়েছেন বলে দাবি করা হয়েছে। তার নামে নিবন্ধিত এবং তার পরিচয় ব্যবহার করে নিবন্ধিত মোট প্রায় ৩৪টি সিম পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ২৭ জন ভুক্তভোগীর কাছ থেকে ১৫–২০ লাখ, এমনকি ৫০ লাখ টাকা পর্যন্ত কাবিন ধার্য করে বিয়ে করে। পরে বিভিন্নভাবে তাদের ফাঁসিয়ে কাবিনের টাকা আদায় করে এবং টাকা নিয়ে পালিয়ে যায়। সামাজিকভাবে অসম্মানিত হওয়ার ভয়ে অধিকাংশ ভুক্তভোগী বিষয়টি প্রকাশ না করে টাকা দিয়ে দেন বলে দাবি করা হয়েছে।
মেয়েটি একেক সময় একেকটি সিম ব্যবহার করে। ফলে তাকে সহজে শনাক্ত বা ট্রেস করা যায় না। কোনো এলাকায় বেশিদিন অবস্থান না করে একজনকে প্রতারণার ফাঁদে ফেলে অন্য এলাকায় চলে যায়। অভিযোগ রয়েছে, যাওয়ার সময় ঘরের টাকা, গয়না ও মূল্যবান জিনিসপত্রও নিয়ে যায়।
নিজেকে অত্যন্ত ধার্মিক ও নেককার মানুষ হিসেবে পরিচয় দিয়ে সে নিজের প্রকৃত পরিচয় ও অপরাধ আড়াল করে রাখে, যাতে কেউ সহজে তাকে সন্দেহ না করে।
অভিযোগ অনুযায়ী, তার প্রতারণার কৌশল অত্যন্ত চতুর এবং পরিকল্পিত। ফলে অনেকেই সহজে বুঝতে পারেন না। এমনকি বিসিএস ক্যাডার ও চিকিৎসকদের মতো ব্যক্তিরাও তার ফাঁদে পড়ে মান-সম্মান ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
চট্টগ্রামের সবাই সতর্ক থাকুন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24