1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে কৃষি জমি হত্যার মহোৎসব, ১৪ স্পটে একযোগে বালু লুট, নীরব প্রশাসন নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।। নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেন, আসমা জাহান,উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নরসিংদী সদর, কর্তৃক ১৯ইং অক্টোবর সোমবার, নরসিংদী মডেল থানা পুলিশের সহায়তায় উপজেলার নজরপুর ইউনিয়নের নাগরিয়াকান্দি -দিলারপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৪ জন মোটরসাইকেল আরোহীদের ০৪-টি পৃথক মানলায় ২০০০/- হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়াও অত্র এলাকার হোটেল -রেস্টুরেন্ট ও বিনোদন পার্কসমূহের সার্বিক পরিবেশ মনিটরিং করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রাজাপুরে ৮ পরিবারের বসতভিটা রক্ষার দাবিতে মানববন্ধন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২নং শুনই ইউনিয়ন বাসীকে শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী খাইরুল ইসলাম তালুকদার মদনে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাড়ী বিতরন ৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা কচুয়ায় জেলা পরিষদ প্রশাসকের পক্ষে পূজামণ্ডপে অনুদান ও উপহার বিতরণ তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম

৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পঠিত

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনা উপজেলার তরুণ মো. সাগর (২৪)। রাশিয়ার সেনাবাহিনীতে চাকরির প্রলোভনে যুদ্ধে যোগ দেওয়ার পর পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বন্ধ হয়ে যায়। শনিবার (১৭ অক্টোবর) রাশিয়ায় থাকা এক বন্ধুর মাধ্যমে সাগরের মৃত্যুর খবর পায় তাঁর পরিবার। এতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সাগর চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার মো. কবির হোসেনের ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। দরিদ্র পরিবারের আর্থিক সহায়তায় কিশোর বয়স থেকে উপজেলা সদরের একটি রড-সিমেন্টের দোকানে রিকশাভ্যান চালাতেন তিনি।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ওই দোকানের এক ম্যানেজারের সহযোগিতায় প্রায় ছয় লাখ টাকা খরচ করে রাশিয়ায় যান সাগর। সেখানে একটি বেকারিতে কাজ শুরু করেন। মাসে আয় করতেন প্রায় ৭০ হাজার টাকা।

পরে সেখানে এক বাংলাদেশি দালালের সঙ্গে পরিচয় হয় তাঁর। পরিবারের অভিযোগ, রাশিয়ার সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়া এবং এককালীন ৩০ লাখ টাকা পাওয়ার প্রলোভন দেখান ওই ব্যক্তি। চলতি বছরের মে মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিতে যান সাগর। এরপর থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সাগরের চাচা আবদুল আওয়াল বলেন, বেকারির কাজ ছেড়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা সাগর তাঁকে জানিয়েছিলেন। তখন তিনি নিষেধ করেছিলেন। তাঁর অভিযোগ, দালাল ভুল তথ্য দিয়ে সাগরকে যুদ্ধে যোগ দিতে প্ররোচিত করেছেন। শনিবার সাগরের এক বন্ধু তাঁর মৃত্যুর খবর দেন।

সাগরের বাবা কবির হোসেন বলেন, তিনি সবজির ব্যবসা করতেন এবং দীর্ঘদিন ধরে অসুস্থ। অনেক ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠান। প্রায় চার-পাঁচ মাস ধরে ছেলের সঙ্গে কথা বলতে পারেননি। এখন শুনছেন, তাঁর ছেলে আর বেঁচে নেই।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন, বিষয়টি তাঁদের জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর

নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।। নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেন, আসমা জাহান,উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নরসিংদী সদর, কর্তৃক ১৯ইং অক্টোবর সোমবার, নরসিংদী মডেল থানা পুলিশের সহায়তায় উপজেলার নজরপুর ইউনিয়নের নাগরিয়াকান্দি -দিলারপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৪ জন মোটরসাইকেল আরোহীদের ০৪-টি পৃথক মানলায় ২০০০/- হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়াও অত্র এলাকার হোটেল -রেস্টুরেন্ট ও বিনোদন পার্কসমূহের সার্বিক পরিবেশ মনিটরিং করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।। নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা করেন, আসমা জাহান,উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নরসিংদী সদর, কর্তৃক ১৯ইং অক্টোবর সোমবার, নরসিংদী মডেল থানা পুলিশের সহায়তায় উপজেলার নজরপুর ইউনিয়নের নাগরিয়াকান্দি -দিলারপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ০৪ জন মোটরসাইকেল আরোহীদের ০৪-টি পৃথক মানলায় ২০০০/- হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়। এছাড়াও অত্র এলাকার হোটেল -রেস্টুরেন্ট ও বিনোদন পার্কসমূহের সার্বিক পরিবেশ মনিটরিং করা হয়। প্রশাসন সূত্রে জানা যায়, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24