1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন

৪১ বছরে সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন: সত্য ও ন্যায়ের পক্ষে কলম চলুক নিরন্তর

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৪১ বার পঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের সাংবাদিক সমাজের পরিচিত মুখ মোঃ শিহাব উদ্দিন আজ জীবনের ৪১ বছর পূর্ণ করেছেন। ১৯৮৫ সালের ২০ জুলাই জন্ম নেওয়া এই সাংবাদিক দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাধারণ মানুষের কথা গণমাধ্যমে তুলে ধরার কাজে নিয়োজিত রয়েছেন।
তিনি প্রেসক্লাব, গোপালগঞ্জের সদস্য, সাংবাদিক ইউনিয়নের সদস্য এবং গোপালগঞ্জ প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও কল্যাণে তিনি সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।
জন্মদিনে তাঁর প্রত্যাশা—সত্য ও ন্যায়ের পক্ষে তাঁর কলম আরও শক্তিশালী হবে। মানুষের অধিকার, সমাজের অসঙ্গতি ও জনদুর্ভোগের কথা তুলে ধরে দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে আগামীতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চান।
শুভ জন্মদিন সাংবাদিক মোঃ শিহাব উদ্দিন।
সত্য ও ন্যায়ের পক্ষে আপনার কলম হোক আরও শক্তিশালী—সাংবাদিকতার পথচলা হোক আরও গৌরবময় ও সাফল্যমণ্ডিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24