
ডেক্স রিপোর্ট
গত ৬ জুলাই রাতে সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আহত জুলাই গণঅভ্যুত্থানের শহীদ শ্রাবণ গাজীর পিতা জনাব মোঃ মান্নান গাজীর শারীরিক অবস্থার খোঁজ নিতে সন্ধ্যায় তার বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় ছাত্রশক্তি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের নেতৃবৃন্দ।
এ সময় শহীদ শ্রাবণ গাজীর পিতা জনাব মান্নান গাজীর সঙ্গে মুঠোফোনে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ নেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। তিনি এনসিপির পক্ষ থেকে জনাব মান্নান গাজীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং শহীদ শ্রাবণ গাজীর পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।