
মদন – নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নে আলমশ্রী গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক সংঘর্ষে ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, ছালেম উদ্দিনের ছেলে কাইয়ুমকে একই গ্রামের মৃত আল্লাদ ভূঁইয়া ছেলে কালাম ভুইয়ার তাঁর দলবল নিয়ে গত ১৩ জুন রাত আনুমানিক ১০ ঘটিকার আল্লাদ ভুইয়া দেশীয় অস্ত্রে সজ্জিদ হয়ে তার লোকসহ নিয়ে পরিকল্পতিত ভাবে হামলা করে।এতে কাইয়ুম আহত হয়। আহত হওয়ার পর তাঁর বাবা ছালেম উদ্দিন বাদী হয়ে মদন থানায় একটি লিখিত অভিযোগ করেন।
কালাম ভুইয়া জানান,ছালেম উদ্দিন যে লিখিত অভিযোগ করেছে তা সম্পূর্ন মিথ্যা বানোয়াট, আমি এর সঠিক তদন্ত চাই।
মদন থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহ উদ্দিন করিম বলেন,লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত চলমান রয়েছে।
মোঃ মোশাররফ হোসেন
তারিখঃ ৩০/০৬/২৬