1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক

গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ রাজশাহীতে কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি​​​|
রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ বোতল ভারতীয় মদ এবং একটি মোটরসাইকেলসহ মোঃ সুমন রেজা (৩৫) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
​আজ শুক্রবার (০৩ জুলাই ২০২৬ খ্রি.) ভোর সাড়ে ৫টার দিকে গোদাগাড়ী থানাধীন দেওপাড়া ইউনিয়নের চাপাল মোড় সংলগ্ন রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
​গ্রেফতারকৃত সুমন রেজা চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার গাংগরামপুর গ্রামের টিপু সুলতানের ছেলে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ জেলাসহ আরএমপির বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

​পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোর ৪টা ৫ মিনিটের দিকে রাজশাহী জেলা ডিবির এসআই (নিরস্ত্র) মোঃ আশাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ চাপাল মোড় এলাকায় মহাসড়কে চেকপোস্ট ডিউটিতে নিয়োজিত ছিলেন। ভোর ৫টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, এক মাদক কারবারি মোটরসাইকেলের ক্যারিয়ারে প্লাস্টিকের বস্তা ঝুলিয়ে মাদক পরিবহনের উদ্দেশ্যে অবস্থান করছে।
​উক্ত সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিমটি ভোর ৫টা ২০ মিনিটে অভিযান পরিচালনা করে এবং ভোর ৫টা ৩০ মিনিটে সুমন রেজাকে হাতেনাতে আটক করে। পরবর্তীতে তার সাথে থাকা কালো-লাল রঙের পালসার মোটরসাইকেলে ঝুলানো সাদা প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ভারতীয় তৈরি ১২ বোতল ‘SEAGRAM’S ROYAL STAG SUPERIOR WHISKY’ (৭৫০ মিলি) উদ্ধার করা হয়। একই সাথে মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।

​এ বিষয়ে রাজশাহী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন জানান, অবৈধ মাদকদ্রব্য ভারতীয় মদ উদ্ধারের এই ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24