1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

গলাচিপায় সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত: মালামালসহ ‘পেশাদার চোর’ শাওন ঘরামী গ্রেপ্তার

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় চুরির ঘটনার রহস্য উদঘাটন করে মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে উদ্ধার করা হয়েছে সরকারি বিদ্যালয় থেকে চুরি হওয়া মালামাল। গ্রেপ্তারকৃত যুবকের নাম শাওন ঘরামী। পুলিশের দাবি, শাওন ওই এলাকার একজন পেশাদার চোর এবং তার বিরুদ্ধে বিভিন্ন বাসাবাড়ি ও সরকারি প্রতিষ্ঠানে একাধিক চুরির অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,​ গত ২৮ জুন (২০২৬) গভীর রাতে গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৩০৩ নম্বর কক্ষে চুরির ঘটনা ঘটে। সেখান থেকে দুটি সিলিং ফ্যান ও একটি সিসিটিভি ক্যামেরা চুরি হয়। এ ঘটনায় গলাচিপা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হলে পুলিশ তদন্ত শুরু করে।
​তদন্তের অংশ হিসেবে বিদ্যালয়টির সিসিটিভি ক্যামেরার ফুটেজ নিবিড়ভাবে বিশ্লেষণ করে অভিযুক্ত শাওন ঘরামীকে শনাক্ত করা হয়। পরবর্তীতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে চুরি হওয়া দুটি সিলিং ফ্যান ও সিসিটিভি ক্যামেরাটি উদ্ধার করে।
​”অভিযুক্তকে শনাক্ত করার পর দ্রুত অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই আমরা। এ সময় তার হেফাজত থেকে চুরি যাওয়া সরকারি মালামাল উদ্ধার করা হয়েছে।”

​গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শাওন ঘরামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গলাচিপা থানা পুলিশ জানিয়েছে, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে তাদের এ ধরণের অভিযান ও আইনি কার্যক্রম চলমান থাকবে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24