1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

পালিত হলো ,দক্ষিণ হাওড়া মুক্তধারা আয়োজিত, বিশ্ব পিতৃ দিবস ও ডক্টর দিবস

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পঠিত

আজ ৩রা জুলাই শুক্রবার, কলকাতা রাজবাড়ী হোটেলে, দক্ষিণ হাওড়া মুক্তধারা আয়োজিত, জয়দীপ দে উদ্যোগে, ২ জুলাই বৃহস্পতিবার ঠিক সন্ধে ছটায়, স্বনামধন্য অতিথিদের উপস্থিতিতে পালিত হলো বিশ্ব পিতৃ দিবস ও ডক্টর দিবস। অনুষ্ঠান চলে সন্ধ্যে ৬টা থেকে রাত্রি আটটা পর্যন্ত।

এই অনুষ্ঠান উপলক্ষে সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গকে নিয়ে সুন্দর সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, ডক্টর, শিল্পী ,রাজনীতিবিদ, অভিনেতা, অভিনেত্রী, বাচিক শিল্পী সহ একাধিক সম্মানীয় অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি মনোময় হয়ে ওঠে। এবং প্রেক্ষাগৃহটি ভরে ওঠে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল মাননীয় বিধায়িকা পূর্ণিমা চক্রবর্তী ও বিধায়ক সজল ঘোষ মহাশয়। কিন্তু কোন কারণে তাহারা উপস্থিত হতে পারেননি।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন স্তরের, সংস্কৃতিক ব্যক্তিত্ব এবং সমাজের বিভিন্ন স্তরের পিতা ও চিকিৎসকদের এমনকি রাজনীতিবিদ, সেনাকর্মী, ক্রীড়াবিদ দের হাতে পিতৃরত্ন ও সেবারত্ন সম্মান তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন–বিদিশা কালিকা দাস গুপ্ত আই পি এস অফিসার, মেঘ সায়ন্তনী ঘোষ রূপান্তরগামী, আইনজীবী ও নৃত্যশিল্পী । ডক্টর অভিজিৎ দাস চিকিৎসক, লিসা ব্যানার্জি প্রিন্সিপাল ক্যালকাটা ব্লেন্ড স্কুল, অহনা চক্রবর্তী ব্লাইন্ড সংগীতশিল্পী, বিপিন গনত্রা পদ্মশ্রী খ্যাত, ভাস্কর চ্যাটার্জি অভিনেতা, সতীনাথ মুখোপাধ্যায় বাচিক শিল্পী, শান্তি দাস এস পি, ডক্টর সঞ্চয়ন মন্ডল ক্যানসার বিশেষজ্ঞ, অনীশ দাশগুপ্ত আইএএস, রিচা শর্মা অভিনেত্রী, ডক্টর অংশু সেন চিকিৎসক ও সঙ্গীত শিল্পী, জাকির খান প্রিন্সিপাল সহ একাধিক গুণী ব্যক্তিরা।

মঞ্চে উপস্থিত সকল অতিথিদের উত্তরীয় ও ব্যাচ পরিয়ে সম্মানিত করেন।

সুন্দরময়ী অনুষ্ঠানকে স্বাগত জানিয়েছেন উপস্থিত স্বনামধন্য অতিথিরা এবং মাতা পিতারা, তাহারা বলেন এরকম সুন্দর অনুষ্ঠানের মধ্য দিয়ে যে সম্মান গুণীজনদের হাতে তুলে দিয়েছেন মুক্তধারা সংস্থা আমরা আপ্লুত। আমরা গর্বিত। মুক্তধারা যে ধরনের সামাজিক প্রয়াস কাজ কর্মের মধ্য দিয়ে তুলে ধরেন, সত্যিই এটি একটি আলাদা নজিরবিহীন ঘটনা। তাহারা আরো নতুন নতুন সামাজিক কাজে এগিয়ে যাক এটাই আমাদের বার্তা,

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24