1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

সিলেটের গোয়াইনঘাটে ইজারার নামে চাঁদাবাজি ও ড্রেজারে বালু উত্তোলন বন্ধের দাবিতে প্রতিবাদ সভা

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৮ বার পঠিত

মোঃ আব্দুর রব : নিজস্ব প্রতিনিধি সিলেট

ইজারার নামে চাঁদাবাজি এবং ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে সিলেটের গোয়াইনঘাটে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

৩ জুলাই বিকেল ৪টায় উপজেলার আহারকান্দি বাজারে গোয়াইনঘাট সদর ইউনিয়নের সচেতন জনসাধারণ, ছোট ইঞ্জিনচালিত নৌকা ও বারকি নৌকার মাঝি-মালিক, শ্রমিক এবং স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

গোয়াইনঘাট সদর ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মানিক মিয়ার সঞ্চালনায় এবং অভিবিভক্ত পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি জালাল উদ্দীন বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় |

অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মদরিছ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও বিএনপি নেতা মুহিবুর রহমান বাবুল, সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হুমায়ুন কবির, গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের সদস্য এম এ মুতলিব, সদর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আবুল হুসেন আবুল, বিএনপি নেতা হুসেইন আহমদ, উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি মো. আমির হুসেন, সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ময়ুর আহমদ, উপজেলা নৌকা শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের প্রতিনিধি আজমল হোসেন, শ্রমিকদের প্রতিনিধি সাইফুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আজিজুর রহমান এবং বিছানাকান্দি শ্রমিক সমিতির সভাপতি আমির হুসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সভায় বক্তারা অভিযোগ করেন, ইজারার নামে ছোট নৌকার মাঝি-মালিক ও শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে, যা তাদের জীবিকা নির্বাহে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।

একই সঙ্গে ড্রেজার মেশিন দিয়ে নির্বিচারে বালু উত্তোলনের কারণে নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে বলে তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীভাঙনের ঝুঁকি বাড়ছে, কৃষিজমি ও জনবসতি হুমকির মুখে পড়ছে।

তাই অবিলম্বে ইজারার নামে চাঁদাবাজি বন্ধ, ড্রেজার মেশিন জব্দ এবং অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

প্রতিবাদ সভা থেকে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করা হয় এবং নদী ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24