1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রীল শ্রমিক জহুরুল হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবি

  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পঠিত

মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
স্টাফ রিপোর্টার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিহত গ্রীল শ্রমিক জহুরুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

শনিবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চারমাথা ও থানা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, জহুরুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অবিলম্বে প্রকৃত খুনিদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক কমরেড এম. এ. মতিন মোল্লা, নিহত জহুরুলের স্ত্রী শিরিন, কন্যা জেরিন ও জানুফা এবং রাশেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পরও আসামিদের দ্রুত গ্রেফতার না হওয়ায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

মানববন্ধন চলাকালে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা–দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24