
ডেক্স রিপোর্ট
টাঙ্গাইল প্রেসক্লাবের অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। এ সময় পুলিশ সুপার মহোদয়, মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে সাংবাদিকদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জনসচেতনতা বৃদ্ধি এবং অপরাধ দমনে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে ভবিষ্যতেও এ বিষয়ে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।