1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু

কেশবপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৯ বার পঠিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোর জেলার কেশবপুরে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে জুলাইয়ের খুনিদের এবং মানবতাবিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করা, শহীদ ওসমান বিন হাদীর খুনিদের বিচার, গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কারের দাবীতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। গণমিছিলে ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ করেন।
শনিবার (০৪ জুলাই-২৬) বিকেল ৪টায় মিছিলটি কেশবপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেশবপুর পাবলিক ময়দানে এসে শেষ হয় এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাননীয় সংসদ সদস্য ৯০-যশোর-০৬ কেশবপুর আসনের এমপি অধ্যাপক মোঃ মোক্তার আলী।
সমাবেশে আরও বক্তব্য রাখেন, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর পৌর আমির অধ্যাপক জাকির হোসেন, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামী উপজেলা পেশাজীবী সংগঠনের সভাপতি অ্যাডভোকেট ওজিয়ার রহমান, কেশবপুর উপজেলা এনসিপি সমন্বয়কারী সম্রাট হোসেন, কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাহিদুর রহমান সাঈদ, নায়েবে আমির রেজাউল ইসলাম, যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও এমপি অধ্যাপক মোঃ মোক্তার আলী বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বাংলাদেশকে রক্ষা করার বিকল্প কোনো পথ নেই। তিনি বলেন, বর্তমান সরকার জনগণের দাবি উপেক্ষা করলে এবং ন্যায্য অধিকার থেকে মানুষকে বঞ্চিত করলে পূর্ববর্তী সরকারের মতো তাদেরও বিদায় নিতে সময় লাগবে না। আমরা চাই, সরকার নির্বিঘ্নে পাঁচ বছর দায়িত্ব পালন করুক; তবে তা হতে হবে জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে।
তিনি আরও বলেন, জনগণের সঙ্গে আর প্রতারণা বা ধোঁকাবাজি করা যাবে না। দেশের স্বার্থে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বক্তব্য শেষে তিনি নেতাকর্মীদের মিছিল শেষ না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণভাবে মিছিলে থাকার আহ্বান জানান।
অ্যাডভোকেট ওজিয়ার রহমান বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে দেশের শান্তিকামী মানুষ ন্যায় ও ইনসাফভিত্তিক অধিকার আদায়ের দাবিতে রাজপথে নেমে এসেছিল। সে সময় জেল-জুলুম ও নির্যাতনের মধ্য দিয়ে অসংখ্য যুবক শহীদ হয়েছেন। তিনি বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে জুলাই শহীদদের ন্যায্য দাবি আদায় ও তাদের যথাযথ মূল্যায়ন করতে হবে।
কেশবপুর উপজেলা এনসিপি সমন্বয়কারী সম্রাট হোসেন বলেন, জুলাই মাস এলে অনেক স্মৃতি মনে পড়ে যায়। দেশের মানুষের অধিকার আদায়ের জন্য অসংখ্য ভাই-বোন জীবন উৎসর্গ করেছেন। তিনি শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন এবং আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানান। একই সঙ্গে তিনি গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।
যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সামাদ বলেন, এ জাতির আন্দোলন করার, রক্ত দেওয়ার এবং বিজয় অর্জনের ইতিহাস রয়েছে। তবে আমরা আর রক্ত ঝরুক তা চাই না। তিনি বলেন, জুলাই সনদে যে বিষয়গুলো ছিল, সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে। তা না হলে জনগণ আবারও দাবি আদায়ে আন্দোলনে নামতে বাধ্য হবে।
বক্তারা জুলাই শহীদদের বিচার, আহতদের উন্নত চিকিৎসা, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কারের দাবি জানান।
তারিখঃ
০৪/০৭/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24