
ডেক্স রিপোর্ট
টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানাধীন ডুবাইল জাগরণী সমাজকল্যাণ সমিতির খেলার মাঠে ডুবাইল গ্রামের সর্বসাধারণের আয়োজনে ইভটিজিং, বাল্যবিবাহ, জুয়া, দুর্নীতি ও মাদকবিরোধী আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব জোহরা সুলতানা যূথী, উপজেলা নির্বাহী অফিসার, দেলদুয়ার থানা, টাঙ্গাইল ও জনাব সাখাওয়াৎ হোসেন, অফিসার ইনচার্জ, দেলদুয়ার থানা, টাঙ্গাইল। আলোচনা সভায় বক্তারা মাদকাসক্তি, ইভটিজিং, কিশোর গ্যাং, দুর্নীতি, অনলাইন জুয়া, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধের ভয়াবহতা তুলে ধরে এসব অপরাধ থেকে দূরে থাকার আহ্বান জানান। পাশাপাশি সমাজে শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং যেকোনো অপরাধমূলক তথ্য দ্রুত পুলিশকে জানাতে সকলের প্রতি আহ্বান জানান।
উক্ত সভায় ডুবাইল গ্রামের স্থানীয় বাসিন্দা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।