1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

এসপি গৌতম কুমার বিশ্বাসের ছোঁয়া: বদলে যাচ্ছে চাঁপাইনবাবগঞ্জ ‘টাকা ছাড়াই’ মিলছে পুলিশি সেবা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১১৪ বার পঠিত

বদিউজ্জামান রাজাবাবু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে নতুন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস যোগদানের পর থেকেই পুরো জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র বদলাতে শুরু করেছে। তাঁর কঠোর নির্দেশনা ও দূরদর্শী পদক্ষেপের ফলে জেলাজুড়ে মাদক ব্যবসা, সন্ত্রাস, চুরি ও ডাকাতির মতো অপরাধমূলক কর্মকাণ্ড অনেকটা কমে গেছে। একই সাথে থানা এলাকার দীর্ঘদিনের দালাল চক্রের দৌরাত্ম্যও বন্ধ হয়ে গেছে। ফলে সাধারণ জনগণ এখন কোনো প্রকার অর্থ ছাড়াই থানা থেকে কাঙ্ক্ষিত আইনি সেবা গ্রহণ করছে। পুলিশের এই ইতিবাচক পরিবর্তনে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ও সন্তুষ্টির অনুভূতি তৈরি হয়েছে।

থানার পরিবেশের পরিবর্তন সাধারণ মানুষের জন্য একটি বড় স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। অতীতের অনেক কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে জিডি, অভিযোগ কিংবা মামলা করতে গিয়ে সাধারণ মানুষের যে হয়রানি ও দালালদের খপ্পরে পড়তে হতো, তা এখন অতীতের সুরাহা হয়ে গেছে। পুলিশের এসপি গৌতম কুমার বিশ্বাসের কঠোর পদক্ষেপের কারণে থানাগুলো দালালমুক্ত হয়ে গেছে। মানুষেরা এখন কোনো প্রকার টাকা-পয়সা ছাড়াই সরাসরি ওসির সঙ্গে যোগাযোগ করে তাঁদের সমস্যা সমাধানের সুযোগ পাচ্ছেন।

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, “আগে থানায় ঢুকতেই ভয় লাগত, পদে পদে দালালের খপ্পরে পড়তে হতো। কিন্তু এখন পরিবেশ সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। গত কয়েক দিন আগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়েছিলাম, এক টাকারও প্রয়োজন হয়নি এবং পুলিশ অত্যন্ত আন্তরিকতার সাথে আমার কাজে সহযোগিতা করেছে।

এলাকাবাসীর মতে, একজন সৎ ও কর্মঠ পুলিশ সুপারের সদিচ্ছা পুরো জেলার পরিস্থিতি পরিবর্তন করতে পারে, চাঁপাইনবাবগঞ্জ তার জ্বলন্ত উদাহরণ। সাধারণ মানুর মধ্যে পুলিশ এবং পুলিশ বিভাগের দূরত্ব কমিয়ে এনে ‘জনবান্ধব পুলিশিং’ গৌতম কুমার বিশ্বাসের এই ভূমিকা সর্বত্র প্রশংসিত হচ্ছে।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধির চিন্তা, এই ধারাবাহিকতা বজায় থাকলে চাঁপাইনবাবগঞ্জ ভবিষ্যতে দেশের অন্যতম শান্ত ও নিরাপদ জেলা হিসেবে পরিণত হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24