1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ ৩ জনের মৃত্যু রুহিয়ায় অবৈধ ৩০টি নিষিদ্ধ জাল জব্দ প্রকাশ্য আগুনে পুড়িয়ে ধ্বংস সমাধিনগর ব্র্যাক শাখা অফিসে সদস্যের মাঝে গার্ডেন টিলার বিতরণ ভালুকায় বিরোধপূর্ণ জমির দখল বুঝিয়ে দিলো আদালত নীলফামারীতে সর্বোচ্চ ১০১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বাগেরহাটের রামপালে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি আনু মিথ্যা মামলায় দীর্ঘ ৬ মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন টেকনাফের সাংবাদিক আরাফাত সানি স্বামী বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়ার সুযোগে নারীকে ধর্ষণ।

দক্ষিণ মিঠাছড়ির পানিবন্দি এলাকা পরিদর্শনে বিএনপি-জামায়াতের প্রতিনিধি দল

  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

নুর মুহাম্মদ, কক্সবাজার:
কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পানিবন্দি এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল।

স্থানীয় বাসিন্দারা প্রতিনিধি দলের কাছে জানান, টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতার কারণে দীর্ঘদিন ধরে তারা দুর্ভোগে রয়েছেন। অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।

বুধবার (৮ জুলাই) প্রতিনিধি দলটি উমখালী এলাকার আজিমউদ্দিন পাড়া ও আবুবক্কার পাড়াসহ বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা জামায়াতের আমীর খুরশীদ আলম আনছারী, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আনছারুল হক, রামু উপজেলা জামায়াতের সেক্রেটারী আবু নাঈম মোঃ হারুন, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাঈদ হোসাইন আকাশ, দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়ন জাময়াতের সেক্রেটারী মোঃ সানা উল্লাহ, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি জাহাঙ্গীর আলম, ইউনিয়ন জাময়াতের দায়িত্বশীলগন ও স্থানীয় পর্যায়ে আমির হামজা মেম্বার, আবছার কামাল, সোলাইমানসহ প্রমুখ।

প্রতিনিধি দলের সদস্যরা ক্ষতিগ্রস্তদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত পানি নিষ্কাশন, ক্ষতিগ্রস্তদের সহায়তা এবং স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ সময় স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24