1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

যাদুকাটা নদীতে অপ্রতিরোধ্য মাসুক সরদারের ড্রেজার মেশিন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পঠিত

সুনামগঞ্জ জেলা প্রতিনিধি
প্রকৃতি পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য ধ্বংস করে সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর পাড় কেটে ড্রেজার চালিয়ে ও শান্তিপুর নদীর বালু লুটের এক ঘোষিত সম্রাট এই মাসুক সরদার। তাকে যেন কেউই থামাতে পারছে না। যেখানে স্থানীয় সংসদ সদস্য নিজেই হুশিয়ার করেছেন বালু লুটকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য সেখানে অপ্রতিরোধ্য মাসুক সরদার।

এতে করে গত কয়েক বছরে কয়েক কোটি টাকার মালিক হয়েছে। বিগত সরকারের আমলে ছিলেন যুবলীগ নেতা। সে কারনে ক্ষমতার দাপটে লুটপাট সেই সময় থেকেই করেছে যাদুকাটা নদীর বালু। বর্তমান সময়ের একেই ভাবে চালিয়ে যাচ্ছে তার বালু। এর ভাগ দিচ্ছে এক বিএনপি নেতা ও স্থানীয় এক সাংবাদিককে,যার ফলে তারা তাকে আড়াল করছে নানান ভাবে। সে কারনে থেকে যাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধরাছোঁয়ার বাইরে।

খোঁজ নিয়ে জানা গেছে,ওই বালু খেকো মাসুক সরদার কে সহায়তা করছে তাহিরপুর সদর ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুনাব আলীর ছোট ভাই যুবদল নেতা আলী আহমদ। যে কিনা বিগত আ,লীগ সরকারের আমলেও ফসল রক্ষা বাঁধ,সড়ক, সরকারী ভবন নির্মাণসহ বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছেন লোক মুখে শুনা যায়।
তাট শেল্টারে থেকে মাসুক সরদার দীর্ঘদিন ধরে যাদুকাটা নদীর পাড়া কাটা থেকে শুরু করে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে যাদুকাটা নদীর আধিপত্য বিস্তার করে যাচ্ছে।

স্থানীয় এলাকাবাসী অভিযোগ,ডেভিল মাসুক সর্দার” যুবলীগ নেতা” তার নেতৃত্বেই যাদুকাটা নদীর লাউড়েরগড়- ডালারপাড় এলাকায় জামালের চড়ে প্রতিদিন রাতে ৩ সেট ড্রেজার মেশিন দিয়ে চলে বালু লু-টের মহোৎসব। তার পেছনে রয়েছে অদৃশ্য এক শক্তি যার শক্তিতেই ডে-ভিল হান্ডের নেতা হয়েও এখনো ক্ষমতার দা-পটে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আইনকে তুয়াক্কা না করেই যাদুকাটা নদীতে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের একচ্ছত্র আ-ধিপত্য বিস্তার করে যাচ্ছে। কি এমন শক্তি আছে তার পেছনে যাদুকাটা নদীতে সব কিছু বন্ধ থাকলেও বন্ধ থাকেনা ডে-ভিড মাসুকের ড্রেজার মেশিন দিয়ে অ-বৈধভাবে বালু উত্তোল।
নাম প্রকাশে অনিচ্ছুক নদী পাড়ের লোকজন জানান,তাহিরপুর উপজেলার রয়েছে মাসুকের এক দরবেশ বাবা আর স্থানীয় এক সাংবাদিক। তাদের কারনে ক্ষমতার দাপটেই দেখিয়েই যাচ্ছে। আর যাদুকাটা নদীর পাড় কাটা থেকে শুরু করে অ-বৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করেছে দিনে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24