1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চলনবিলে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন যুবক

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪০ বার পঠিত

কামাল পাশা,সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলার চলনবিলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ইসমাইল হোসেন (৩৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার ইটালী ইউনিয়নের মুন্সি বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণ মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন ওই গ্রামের মৃত কামিল উদ্দিনের ছোট ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকেই সিংড়া এলাকায় কখনো গুঁড়ি গুঁড়ি, আবার কখনো মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সকালে বৃষ্টির মধ্যেই শখের বশে বন্ধুদের সঙ্গে গ্রামের দক্ষিণ মাঠের চলনবিলে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যান ইসমাইল। মাছ ধরার একপর্যায়ে হঠাৎ তীব্র বজ্রপাতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয় লোকজন ও তার সঙ্গে থাকা বন্ধুরা দ্রুত তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বজ্রপাতে ইসমাইল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24