1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সাগরদাঁড়ি এমএম ইনস্টিটিউশনে অনিয়মের অভিযোগে মানববন্ধন

সাভারে পৃথক অভিযানে ইয়াবা ও চুলাই মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩৩ বার পঠিত

সাভারঃসাভারে পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ পাঁচজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও ৩০ লিটার চুলাই মদসহ তাদের গ্রেফতার করেছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।
এর আগে বুধবার রাতে সাভারে বলিয়ারপুর ও আশুলিয়ার দোসাইদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন,মোঃ আনোয়ার হোসেন (৪৯), পিতা-মৃত আলেক বেপারী, সাং-বলিয়ারপুর টেকেরবাড়ি, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, মোঃ আঃ কাইয়ুম (৪০), পিতা-মৃত মগরব আলী, সাং-বলিয়ারপুর উত্তরপাড়া, (ঈদগাঁও মাঠের পাশে), থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, মোঃ আল আমিন (৪৫), পিতা-মৃত আশারত আলী, সাং-ভবানীপুর দক্ষিনপাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা ও মোঃ রাসেল বেপারী (৩০), পিতা-মৃত মোজাম্মেল বেপারী, সাং-পূর্ব ডমুরিয়া, থানা-গৌরনদী, জেলা-বরিশাল, মোঃ রিদয় খান (২৬), পিতা-মোঃ আলম মিয়া, থানা-দোসাইদ বাজার, থানা-আশুলিয়া,জেলা-ঢাকা।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন বলিয়ারপুর এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে । এ সময় ৩০ মিটার চুলাই মদসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। যাহার মূল্য অনুমান ত্রিশ হাজার টাকা ।

অপর একটি পৃথক অভিযানে আশুলিয়া থানাধীন দোসাইদ বাজার এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ীকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। যাহার মূল্য অনুমান ১২ হাজার টাকা।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল ইসলাম বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24