1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁ সদরে ভাগিদারদের সম্পত্তি জবরদখলের অভিযোগ পুলিশি ক্ষমতার অপব্যবহারের দাবি নওগাঁ জেলার পোরশা থেকে হারিয়ে যাওয়া শিশু ১ মাস ৬ দিন পর উদ্ধার, অভিভাবকদের প্রতি সচেতনতামূলক বার্তা দিল পোরশা থানার পুলিশ। পৈত্রিক সম্পত্তি রক্ষায় দীর্ঘ ১৩ বছরের আইনি লড়াই: মুমূর্ষু বৃদ্ধ সোনাফর ফকিরের বুকভরা আশা, মৃত্যুর আগেই চান ন্যায়বিচার জান্নাতের নেয়ামত ও তার বর্ণনা! হাফিজ মাছুম আহমদ দুধরচকী প্রেস ক্লাব এবং রাজু ভাস্কর্যের সামনে অবস্থান করছেন ছোট ভাই জিহাদী। ৮০ ঘণ্টা পার, রাজনৈতিক ও প্রশাসনিক নীরবতায় ক্ষোভ পিবিআই গোপালগঞ্জ কার্যালয় পরিদর্শন, চাঞ্চল্যকর মামলার ঘটনাস্থলেও গেলেন পুলিশ সুপার জনগণের সমস্যা সরেজমিনে পরিদর্শন ও সমাধানে উদ্যোগী মাননীয় সংসদ সদস্য গোলাম রসুল শহীদদের স্মরণে,– অমর একুশে জুলাই পালিত হলো নাচোলে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত দুই মাসের সন্তানকে কোলে নিয়ে স্বামী আলিনুর হত্যার বিচার চাইলেন স্ত্রী

ডিসেম্বরে দেশে ফিরবেন জননেত্রী শেখ হাসিনা, আত্মসমর্পণের ঘোষণা।।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২৭ বার পঠিত

কামরুল ইসলাম
প্রতিনিধি: ফরিদপুর, বোয়ালমারী | ১০ জুলাই ২০২৬
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ডিসেম্বর মাসে দেশে ফিরে আইনগত প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার ঘোষণা দিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে তিনি বাংলাদেশে ফিরবেন এবং স্বেচ্ছায় আত্মসমর্পণ করবেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে ভারতে অবস্থানরত শেখ হাসিনা দেশে ফিরে গ্রেপ্তার বা মৃত্যুর ঝুঁকি থাকলেও সেই ঝুঁকি গ্রহণে প্রস্তুত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, দেশের জনগণের কাছেই তার সরকারের কর্মকাণ্ডের বিচার হওয়া উচিত। একই সঙ্গে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞারও সমালোচনা করেন তিনি।
সাক্ষাৎকারে শেখ হাসিনা আরও জানান, আওয়ামী লীগকে পুনর্গঠনের লক্ষ্যে ভার্চুয়াল মাধ্যমে দেশের বিভিন্ন সংসদীয় আসনের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করা হচ্ছে। তার দাবি, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দমন-পীড়ন চালানো হচ্ছে, তবে রাজনৈতিক কার্যক্রম অব্যাহত থাকবে।
রয়টার্সের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারত চলে যান শেখ হাসিনা। পরবর্তীতে তার বিরুদ্ধে বিভিন্ন মামলায় রায় ঘোষণা হয়। তবে এসব রায়কে তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।
এদিকে, শেখ হাসিনার ডিসেম্বর মাসে দেশে ফেরার ঘোষণাকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার বা ভারতের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24