1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক

কেন্দুয়া থানা জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন পৃষ্ঠপোষকতায় এমপি ড. রফিকুল ইসলাম হিলালী

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত

লুৎফুর রহমান হৃদয় স্টাফ রিপোর্টার নেত্রকোনা জেলা
দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে কেন্দুয়া থানা জামে মসজিদের পুনঃনির্মাণ কাজের শুভ উদ্বোধন হলো। আজ শুক্রবার ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩ বঙ্গাব্দ তারিখে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

নেত্রকোনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ড. রফিকুল ইসলাম হিলালী এর পৃষ্ঠপোষকতায় মসজিদটি পুনঃনির্মাণ করা হবে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার জনাব মোঃ তরিকুল ইসলাম। তিনি সার্বিক তত্ত্বাবধানে দায়িত্ব পালন করবেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ তরিকুল ইসলাম। তিনিই কাজটি বাস্তবায়ন করবেন।

এ সময় থানার অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় মুসল্লিরা জানান, পুরাতন মসজিদটি জরাজীর্ণ হয়ে পড়ায় নামাজ আদায়ে মুসল্লিদের দীর্ঘদিন ধরে কষ্ট হচ্ছিল। নতুন ভবন নির্মাণ হলে শত শত মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারবেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24