1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক

রাস্তা প্রশস্তকরণের দাবিতে সোচ্চার মণিরামপুরবাসী, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের আহ্বান

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পঠিত

‎নিজস্ব প্রতিবেদক ( মণিরামপুর) যশোরঃ

ফ্যাসিস্ট সরকারের শাষনামলে উন্নয়নের নামে জন দূর্ভোগ সৃষ্টি করার অভিযোগ উঠেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী ও যশোর ৫(মণিরামপুর)  আসনের সংসদ সদস্য বাবু স্বপন কুমার ভট্টাচার্য সহ সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এবং উপজেলা প্রকৌশলী কর্মকর্তার(এলজিইডি) বিরুদ্ধে। ২৪শের আগষ্টে দেশের পট পরিবর্তনে অধিদপ্তরের চেয়ার হতে মন্ত্রী -প্রতিমন্ত্রী -এলজিইডি!  এমন কি সরেজমিনে রাস্তা সংস্কারের নামে কোটি কোটি টাকা লুটকারী ঠিকাদারি প্রতিষ্ঠান পর্যন্ত আত্মগোপনে যাওয়াতে যৌথ কর্তৃপক্ষের অবহেলা ও অব্যবস্থাপনার কারনে নিত্য দিনের তীব্র যানজট তার সাথে সড়কে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় গুড়িগুড়ি বৃষ্টিতেই সৃষ্ট জলাবদ্ধতায় নাকাল এখন দৈনন্দিন জনজীবন। সড়কে এবড়ো-থেবড়ো গর্তে পানি জমলেই পথচারী ও ব্যবসায়ীদের পোশাক পরিবর্তন না করলে আর সহজে চেনা যায়না! সাদা পোশাক হলে তো কথাই নেই,সাদা তখন কাদায় পরিনত হয়। সড়কের পানি জমা গর্তে ৮-১০ চাকার যানবাহন আসলেই আশপাশের সবকিছুই কাদা-পানিতে ঢেকে যায়। দোকানের ভিতরে রাস্তার পানি যেয়ে সকল জিনিশপত্র ভিজে যায়,লক্ষ লক্ষ টাকার মেডিসিন ড্যামেজ হয়ে কয়েবার মোটা অর্থ লোকশান হয়েছে বলে হতাশা প্রকাশ করেন থানা মোড়ের ঔষধ ব্যবসায়ী রেজোয়ান আহমেদ।

‎অন্যটি যানজট! যার কবলে পড়ল মনে হয় যেনো রাজধানী ঢাকার গুলিস্থান মোড়ে আসা হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত মণিরামপুরের আলোচিত নিত্য দিনের তীব্র যানজট এখন মণিরামপুর বাসী ভোগান্তির রুটিনে অভ্যস্ত! জলাবদ্ধতা ও যানজট নিরসনে রাস্তা প্রশস্থকরনের বিকল্প নাই এমনটায় দাবীকৃত এ সমস্যা লাঘবে অন্যান্য উপজেলা শহরের ন্যায় মণিরামপুর বাজারের ৭’শ মিঃ রাস্তার দুপার্শের ৭২টি ভবন ভেংগে চলতি ভূমী অধিগ্রহন আইনে সড়ক প্রশস্থকরার প্রানের দাবীটি চলমান প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও একনেক সভাপতি তারেক রহমানের দৃষ্টি আকর্ষন করেছে মণিরামপুর বাসী।

‎এদিকে মণিরামপুর বাসীর সাথে একমত পোষন করে বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত নিউজ কাটিং সহকারে সংসদীয় আসনের এমপি গাজী এনামুল হক পার্লামেন্টে এ দাবী উপস্থাপন করেছেন। রাস্তা প্রসস্থকরনে একমত হয়ে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীতকরন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছে মণিরামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু সহ সকল নেতৃবৃন্দ।

‎উল্লেখ্য, এ সড়ক নির্মানে কারচুপি,নির্মান না করে সংস্কার করে কোটি টাকা হাতিয়েছে নিম্ন হতে উচ্চ সংশ্লিষ্ট সকলেই। তথ্য মোতাবেক,২০২০-২১ অর্থ বছরে যশোরের রাজারহাট থেকে মনিরামপুর হয়ে চুকনগর পর্যন্ত ৩৮ কিলোমিটার মহাসড়ক প্রশস্তকরণের জন্য সাড়ে ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়।

‎সড়ক ও জনপদ বিভাগের অধীনে চারজন ঠিকাদার কাজ করেন বলে জানা যায়। এর মধ্যে মনিরামপুর থেকে চিনেটোলা পর্যন্ত কাজটি সম্পন্ন করে মেসার্স কপোতাক্ষ এন্টারপ্রাইজ। তবে এই ঠিকাদারী কাজের সরেজমিন ও অফিসিয়াল ডকুমেন্টসের সাথে পাওয়া গেছে গড়মিল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24