1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক

মোরেলগঞ্জে উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মতবিনিময়

  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৭ বার পঠিত

মোঃ মিজানুর রহমান
মোরেলগঞ্জ প্রতিনিধি।।

বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডাঃ কামাল হোসেন মুফতি সাংবাদিকদের সাথে  মত বিনিময় করেন।
তিনি বলেন ১০ লক্ষাধিক লোকের বসবাস মোরেলগঞ্জ উপজেলার জন‍্য মাত্র ১৯ টি বেড নিয়ে চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি। অবশ্য নির্মানাধীন ৩০ শয‍্যা বিশিষ্ট ভবনটির কাজ যাহাতে দ্রুত শেষ হয় এ ব‍্যপারে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানকে তাগিদ দিয়েছেন বলে জানিয়েছেন।
দীর্ঘদিন বন্ধ থাকা প‍্যাথলজী, আট্রাসোনো মেশিন, অগোছালো ষ্টোর রুম , এমনকি চিকিৎসকদের চেম্বার সমস‍্যা , এতো সব সমস্যা নিয়ে চলছে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা।

ডাঃ কামাল হোসেন মুফতি জানান নানা প্রতিকুল সমস‍্যা  ইতিমধ্যে উর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্নিষ্ট দপ্তরে জানানো হয়েছে খুব শিঘ্রই  USG মেশিনের সমস্যা সমাধানের পথে X- ray মেশিন ডিজিটাল হবে বলে জানান। ষ্টোর রুমের জন্য একটি রুম দ্বিতীয় তলায় রুম ব‍্যবহার উপযোগী করে তৈরী করা হয়েছে।

ডাঃ কামাল হোসেন মুফতি বলেন একটি মহল ষড়যন্ত্র মূলক অভিযোগ তুলে আমার মান ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছেন।
 তিনি বলেন যে সকল অভিযোগ তোলা হয়েছে তা সংশ্লিষ্ট কতৃপক্ষকে জানানো হয়েছে।
বিশেষ করে ঔষধ ক্রয় সংক্রান্ত যে অপ প্রচার চালানো হয়েছে তা নিছক আমকে হেয় করার অপপ্রয়াস। এখানে শুধুমাত্র ঔষধ নয় আসবাবপত্র, গজ, ব‍্যাণ্ডেজ, কটন ও অন‍্যান‍্য মালামাল ক্রয়ের কাজে ব‍্যবহার হয়েছে যাহা আর এম ও ষ্টোর কিপার সহ সকলেই অবগত আছেন।

তিনি বলেন আপনারা সাংবাদিক ভাইয়েরা যখনই সময় পারেন হাসপাতালে আসবেন যে কোনো সমস্যা চোখে পড়লেই বলবেন সমাধান করার সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে।
সর্বোপরি যাতে করে হাসপাতালের কার্যক্রম সঠিক ও সুন্দর ভাবে পরিচালনা করতে পারি আপনাদের সার্বিক সহোযোগিতা কমনা করছি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24